Friday, August 14

বদলগাছীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

|| লিটন হোসেন | জেলা প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর বদলগাছীতে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের সাদিশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোস্তাকিম হোসেন (২০)। তিনি উক্ত গ্রামের আবু হাসানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকিম হোসেন ও তার পরিবার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাঁজার কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে গাঁজা বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। আটকের সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াদীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *