Thursday, July 16

সারাদেশ

দৌলতপুরে গলায় ফাঁসি দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে গলায় ফাঁসি দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ছকিনা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। পরিবারের দাবি হত্যা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।মৃত. ছকিনা বেগম দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তুলন্ড গ্রামের মৃত বরকত মোল্লার স্ত্রী। তার বাবার বাড়ি পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে। স্বামী মারা যাওয়ার পর ছকিনা বেগম , তার ছেলে ও ছেলের বউ নিয়ে থাকতেন এই বাড়িতে।নিহতের ছেলে মোঃ মিন্টু মোল্লা বলেন, সকালে আমি অন্যের বাড়িতে কাজের জন্য যাই। আমার স্ত্রী সন্তানও বাড়িতে ছিলো না। আমার ছোট কাকা আছুর উদ্দিন মোল্লার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা চলছিল। আমার দাবি মাকে তিনি মেরে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছেন।এ বিষয়ে দৌলতপুর থানার এসআই মোঃ নয়ন মিয়া বলেন, ল...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাদ এশা ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত একটানা চলে।জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক, আদর্শিক ও সমকালীন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শুরুতে ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ ‘দরসে কুরআন’ পেশ করেন। এরপর ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠন, আনুগত্য ও শৃঙ্খলা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা। সমকালীন ব...
বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান পদার্থবিজ্ঞান বিভাগ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান পদার্থবিজ্ঞান বিভাগ

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ান হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বনাম পদার্থবিজ্ঞান বিভাগ। খেলায় এমআইএস বিভাগকে ৩০ রানে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হয় পদার্থবিজ্ঞান বিভাগ।টসে জিতে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এদিকে পদার্থবিজ্ঞান প্রথম ব্যাটিং করে ১৪১ রাতের টার্গেট দেয়। খেলার ২য় ইনিংসে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ১১ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হলেও হারতে হয় ফাইনালে। খেলায় ৩১ বলে ৬৩ রান করে অর্ধশত করেন অর্পণ কুমার।এদিকে ২য় ইনিংসে ২১ রান দিয়ে ৫টি উইকেট...
খুলনায় আলোচিত সুখেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, একজন খালাস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আলোচিত সুখেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, একজন খালাস

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক গ্রামের আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় প্রধান আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় ঘোষণা করেন।একই মামলায় অপর আসামি প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পাইকগাছা উপজেলার একটি চিংড়ি ঘেরের পাশে সুখেন চন্দ্র সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ ঘেরের পানিতে ফেলে দেওয়া হয়। গুরুতর জখ...
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় র‍্যালির মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা'র সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন শুভ উদ্বোধন করেন।সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম খাবার নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতেই এই পুষ্টি সপ্তাহের আয়োজন। আগামী এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ...
শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং লিটন দাসের লড়াকু ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছে টাইগাররা। সিরিজ জয়ের জন্য কিউইদের প্রয়োজন ২৬৬ রান।আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই উইলিয়াম ও’উরকের শিকার হয়ে শূন্য হাতে ফেরেন ওপেনার সাইফ হাসান। সুবিধা করতে পারেননি আগের ম্যাচের সফল ব্যাটার তানজিদ হাসান তামিমও; তিনি করেন মাত্র ১ রান। দলীয় মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম চাপে, তখন সৌম্য সরকারকে নিয়ে প্রাথমিক প্রতিরোধের চেষ্টা করেন শান্ত। তবে ১৮ রান করে সৌম্য বিদায় নিলে সেই জুটিও স্থায়ী হয়নি।চতুর্থ...
বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা; আজ থেকেই কার্যকর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা; আজ থেকেই কার্যকর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত জানান। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হচ্ছে।বৈঠক শেষে মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সব দূরপাল্লার রুট এবং আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে নির্ধারিত ভাড়ার সাথে অতিরিক্ত ১১ পয়সা যুক্ত হবে। বর্তমানে দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা, যা এখন থেকে ২ টাকা ২৩ পয়সা হিসেবে গণ্য হবে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হচ্ছে।সেতুমন্ত্রী স্পষ্ট করেন যে, ভাড়ার এই নতুন হার শুধুমাত্র ড...
মানিকগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের একটি ঝোপের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রেহেনা আক্তার প্রবাসে ছিলেন এবং গত বছর দেশে ফেরেন। তার নানা মৃত জমির উদ্দিনের বাড়ি ভাকুম গ্রামে। ছোটবেলা থেকে সেখানেই বেড়ে ওঠা রেহেনার, বিয়ে একই এলাকা থেকে হয়েছিল। তবে প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি এক সন্তানকে নিয়ে ওই গ্রামেই বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে রেহেনার এক আত্মীয় বাড়ির পাশের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে রেহেনার নিথর...
খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলায় তীব্র লোডশেডিং, ভোগান্তিতে জনজীবন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলায় তীব্র লোডশেডিং, ভোগান্তিতে জনজীবন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনজীবন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন-রাত জুড়ে বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, পরীক্ষার্থী ও সাধারণ মানুষ।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এই ২১ জেলায় বিদ্যুতের মোট চাহিদা ছিল প্রায় ৮১০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ৬০৭ মেগাওয়াট, ফলে ঘাটতি দাঁড়ায় প্রায় ২০০ মেগাওয়াটের বেশি। এর মধ্যে খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি সংকট দেখা দেয়।ওজোপাডিকোর আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ছয় জেলা এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ১৭ লাখ।বিদ্যুতের এমন পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। নগর...
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীতে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় মুকুন্দগাঁতী থেকে কলেজ মোড় পর্যন্ত এই অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান-এর উপস্থিতিতে বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।দীর্ঘদিন ধরে মুকুন্দগাঁতীর প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট, শেড ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছিল একদল দখলদার। এতে যানজট প্রকট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই উচ্ছেদ অভিযা...