Wednesday, July 15

সারাদেশ

খুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে দেয়াল ঘড়ি বিতরণ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে দেয়াল ঘড়ি বিতরণ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে দেয়াল ঘড়ি বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় এ আয়োজন করা হয়।খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির।বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন। এছাড়া ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, মোফাররেস আলম লেনিন, আলমগীর আজাদ মিলন, হাবিবুর রহমান, আমিন শেখ, ফয়েজ আহমেদ ও আজিজুর রহমান লিবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেদ সাইফুল্লাহ, তারেক হাবিবুল্লাহ, ইয়সির আরাফাত রানা, কাজী জাকিরুর রহমান, শরীফ আহমেদ, রওনক হোসেন, মামুনুল হক, জাহিদুল আলম তাজ, সেলিম খান, ইয়াস...
সলঙ্গায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবক আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবক আটক

|| আকতার হোসেন হিরন | সলঙ্গা প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে রাতভর আটকে রেখে সকালে উভয়কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে সলঙ্গা থানার আঙ্গারু গ্রামে। আটক যুবক উজ্জল (৩২)আঙ্গারু গ্রামের মৃত নূর নবীর ছেলে। অপরদিকে গৃহবধূ শারমিন (৩০) একই গ্রামের প্রবাসী শিহাব উদ্দিনের স্ত্রী, ৪ সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪/৫ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান শিহাব উদ্দিন। সেই সুযোগে শারমিনের সঙ্গে একই গ্রামের যুবক উজ্জলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে এলাকায় দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল।শনিবার গভীর রাতে প্রতিবেশীরা শারমিনের ঘরে উজ্জলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা উজ্জলকে উত্তম-মধ্যম গণধোলা...
মানিকগঞ্জে শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা ডোনার রিবাটের আর্থিক সহযোগিতায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলায় শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিবাটের প্রতিনিধি দলের সদস্য মেহমেদ কিলিক ও শেহপেদ আহমেদ।এ সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, মাওলানা লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং ধর্মীয় কার্যক্রমে অজুর সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে অজুখানা স্থাপন এবং টিউবওয়েল বসানো হবে, যা স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় ...
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার (২৬ এপ্রিল) ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।গোলাম সারোয়ার মিলন দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬-৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি (১৯৮১-৮২) ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন ...
লোডশেডিং ও জ্বালানি সংকটে সিরাজগঞ্জের অধিকাংশ তাঁতকল বন্ধের পথে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

লোডশেডিং ও জ্বালানি সংকটে সিরাজগঞ্জের অধিকাংশ তাঁতকল বন্ধের পথে

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত কুঞ্জ এখন গভীর সংকটে। অব্যাহত লোডশেডিং এবং জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বেলকুচি ও এনায়েতপুরসহ জেলার ৯টি উপজেলার তাঁত শিল্পে স্থবিরতা নেমে এসেছে। একসময়ের কর্মচঞ্চল তাঁত পল্লীগুলোতে এখন কেবলই হাহাকার। বিদ্যুতের অভাবে অধিকাংশ পাওয়ারলুম বন্ধ হয়ে যাওয়ায় কাপড় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। স্থানীয় তাঁতিরা জানিয়েছেন, আগে একটি জামদানি শাড়ি বিদ্যুৎচালিত তাঁতে তৈরিতে খরচ হতো মাত্র ৪০ টাকা, কিন্তু বর্তমানে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। অর্থাৎ উৎপাদন ব্যয় এক লাফে চারগুণ বৃদ্ধি পেয়েছে।সরেজমিনে বেলকুচির, মুকুন্দগাঁতী, শেরনগর, তামাই ও এনায়েতপুরের খামার গ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় তাঁত কারখান...
লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-‘উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-‘উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামি শিক্ষার বিকল্প নেই: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসার অধ‍্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ইসলামিক জ্ঞান বিকাশে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে বলেন, একাডেমিক বিষয়ের বাইরেও ইসলামিক স্টাডিজ মানবজীবনের নৈতিক, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে।মতবিনিময় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করার জন‍্য সিলেটের সুপ্রতিষ্ঠিত বিভিন্ন মাদরাসার...
কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস, আইজিপির সঙ্গে ভিসির সৌজন্য সাক্ষাৎ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস, আইজিপির সঙ্গে ভিসির সৌজন্য সাক্ষাৎ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের শীর্ষ পর্যায়ের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কর্মসূচির ফাঁকে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে এ বৈঠক হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কনস্টেবল থেকে এসআই (নিরস্ত্র/সশস্ত্র) পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।সাক্ষাৎকালে কুয়েট ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সেখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান...
বেলকুচিতে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় আয়োজিত এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।খেলায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বি এন পির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং পৌর স...
লবণচরা থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন আইজিপি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লবণচরা থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন আইজিপি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||লবণচরা গুলজান সিটিতে লবণচরা থানার জন্য নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির। পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি, গুণগত মান ও সামগ্রিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে মাননীয় আইজিপি মহোদয় থানা প্রাঙ্গণে একটি দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।...
বদলগাছীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা এ ধরনের মেলার মাধ্যমে বিকশিত হয়। তাদের ক্ষুদ্...