Wednesday, July 15

সারাদেশ

আধুনিক রাজশাহী গড়তে বরেন্দ্র প্রেসক্লাবের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

আধুনিক রাজশাহী গড়তে বরেন্দ্র প্রেসক্লাবের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নগর পরিবেশ গড়ে তোলাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, নগর উন্নয়নের এ কার্যক্রম সফল করতে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত জ...
প্রেসক্লাব বকশীগঞ্জের নতুন কমিটি, সভাপতি রনি সম্পাদক মারুফ
সর্বশেষ, সারাদেশ

প্রেসক্লাব বকশীগঞ্জের নতুন কমিটি, সভাপতি রনি সম্পাদক মারুফ

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||‘সত্যের পথে, জনগণের পাশে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে ‘প্রেসক্লাব বকশীগঞ্জ’-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজ-এর বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি সভাপতি এবং বাংলাদেশ সমাচার-এর উপজেলা প্রতিনিধি মারুফ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (১২ মে) দুপুরে স্থানীয় একটি হোটেলে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বাণী), কোষাধ্যক্ষ সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক আবু তাহের (দৈনিক ডেসটিনি) এবং তথ্য ও গবেষণা সম্পাদক ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)।...
খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ, সহকারী রেজিস্ট্রার নিখোঁজ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ, সহকারী রেজিস্ট্রার নিখোঁজ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়–এর ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে প্রায় ১৮ লাখ টাকা উত্তোলন করেছেন। অভিযোগের পর থেকে তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের জমা দেওয়া সেমিস্টার ও পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের অর্থ বিশ্ববিদ্যালয়ের হিসাবের সঙ্গে মিলছে না।ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম জানান, তার এবং কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের প্রাথমিক প...
দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দুধকুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীভাঙন রোধ ও উপজেলা রক্ষায় শতকোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ এবং কংক্রিট ব্লক স্থাপনের কাজ পরিচালনা করছে। তবে অবৈধ ড্রেজারের কারণে নবনির্মিত প্রকল্প হুমকির মুখে পড়ে এবং নদীপাড়ের বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।স্থানীয়রা জানান, নদীপাড়ের দরিদ্র মানুষ দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করলেও প্রভাবশালী মহলের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না।...
সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে পাওনা পরিশোধে কালের কণ্ঠ কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে পাওনা পরিশোধে কালের কণ্ঠ কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গৌরাঙ্গ নন্দী-কে তার বকেয়া পাওনা পরিশোধে কালের কণ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন খুলনা বিভাগীয় শ্রম আদালত। আদালত আগামী ৩০ দিনের মধ্যে ১৪ লাখ ৩৭ হাজার ৮৩৫ টাকা পরিশোধের আদেশ দেন।খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান ও জেলা জজ এসএম আশিকুর রহমান ১১ মে এ আদেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত কোর্ট ফি বাবদ ৪১ হাজার ৩৩৮ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।মামলার নথি সূত্রে জানা গেছে, গৌরাঙ্গ নন্দী দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কর্তৃপক্ষের আহ্বানে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। সে সময় নির্ধারিত সময়ের মধ্যে সব পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাওনা পরিশোধ না হওয়ায় ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর শ্রম আদালতে আবে...
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাক বিক্রি বন্ধে জোর
সর্বশেষ, সারাদেশ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাক বিক্রি বন্ধে জোর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইন কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় বিভাগীয় পর্যায়ের এক তামাকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এর উৎপাদন, বিপণন ও ব্যবহার নিরুৎসাহিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান বন্ধে আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। অপ্রাপ্তব...
সাংবাদিক নেতা ড. জাকির হোসেনের সুস্থতা কামনায় এমইউজে ও বিএফইউজে নেতাদের দোয়া
সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক নেতা ড. জাকির হোসেনের সুস্থতা কামনায় এমইউজে ও বিএফইউজে নেতাদের দোয়া

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ড. মো. জাকির হোসেন অসুস্থ হয়ে খুলনার সোনাডাঙ্গায় একটি বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এমইউজে খুলনা ও বিএফইউজের নেতারা।জানা গেছে, রবিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোনাডাঙ্গা মজিদ স্মরণী এলাকার সন্ধানী হাই কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতিতে তার আশু সুস্থতা কামনা করেছেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।এছাড়া এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক...
তজুমদ্দিনে ঔষধ কোম্পানি প্রতিনিধি (ফারিয়া)র নেতৃত্বে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তজুমদ্দিনে ঔষধ কোম্পানি প্রতিনিধি (ফারিয়া)র নেতৃত্বে মানববন্ধন

|| তজুমদ্দিন প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে ঔষধ কোম্পানির প্রতিনিধি (ফারিয়া - FAIRAA)র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীদের হেনস্তা ও 'দালাল' আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করা হয়।সোমবার (১১ মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে তজুমদ্দিনে কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়ে নিম্নোক্ত দাবী তোলেন।এ সময় বক্তব্য রাখেন, ফারিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আমির হোসেন, ফারিয়া তজুমদ্দিনের উপদেষ্টা মীর সাইদুল হক মুরাদ, তজুমদ্দিনের ফারিয়া সাধারণ সম্পাদক বিল্লাল শেখ, সহ সভাপতি মোঃ নাদিম খান।মানববন্ধনের মূল কারণ ও দাবিসমূহ:হেনস্তার প্রতিবাদ: ৪ঠা মে ঢাকা মেডিকেলে দালালবিরোধী অভিযানে এনএসআই কর্তৃক ১২ জন রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনার প্রতিবাদ।'...
গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত খায়রুল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, খায়রুল ইসলাম নিজ গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। এ সময় পা পিছলে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে তার হাত লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে আনার পথেই খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে জরুরি বিভাগে নিয়ে এলে ...
সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় নয়: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় নয়: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার (১১ মে) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের আমির হাফেজ মাও...