Friday, October 16

সারাদেশ

মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেন থামানোর দাবি যবিপ্রবির
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেন থামানোর দাবি যবিপ্রবির

|| নিজস্ব প্রতিবেদক ||যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কাছে অবস্থিত মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ট্রেনের বিরতি (স্টপেজ) চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষে বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীকে যাতায়াতের জন্য ক্যাম্পাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে যশোর জংশনে যেতে হয়। এতে একদিকে সময় ও অর্থের অপচয় হয়, অন্যদিকে দূরত্বের কারণে শিক্ষার্থীরা প্রায়ই ট্রেন ধরতে ব্যর্থ হন। মেহেরুল্লাহনগ...
লোডশেডিংয়ে অতিষ্ঠ খুলনা, চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি ২২৯ মেগাওয়াট
সর্বশেষ, সারাদেশ

লোডশেডিংয়ে অতিষ্ঠ খুলনা, চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি ২২৯ মেগাওয়াট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ভ্যাপসা গরমের মধ্যে দফায় দফায় লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। দিনের পাশাপাশি রাত ও ভোরেও বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এর সঙ্গে মশার উপদ্রব যুক্ত হয়ে দুর্ভোগ আরও বাড়িয়েছে নগরবাসীর।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, একদিনের ব্যবধানে এ অঞ্চলে বিদ্যুতের ঘাটতি বেড়েছে ৭৮ মেগাওয়াট। গত মঙ্গলবার দুপুর ১টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতাধীন এলাকায় ৮০৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৫৭৮ মেগাওয়াট। এতে ঘাটতি দাঁড়ায় ২২৯ মেগাওয়াটে।ওজোপাডিকোর কন্ট্রোল রুমের তথ্য বলছে, ওই সময়ে শুধু খুলনা জোনেই ১৫৫ মেগাওয়াট লোডশেডিং ছিল। এর মধ্যে খুলনা জেলা ও নগরী এলাকায় বিদ্যুতের ঘাটতি ছিল প্রায় ৬০ মেগাওয়াট।এর আগের দিন সোমবার ওজোপাডিকোর আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ...
সলঙ্গা থানামোড়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সলঙ্গা থানামোড়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানামোড়ে অত্যাধুনিক ও কম্পিউটারাইজড চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ‘সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। বুধবার (১২ আগস্ট) সকালে সলঙ্গা থানামোড়ের মীর প্যালেসে (আছিয়া বছির মেডিকেল সেন্টার সংলগ্ন) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়েছে।সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, আলহাজ্ব সাইফুল ইসলাম এবং আবু হানিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, এখানে সেবাকেই প্রধান্য দেওয়া হবে এবং সম্পূর্ণ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের রোগ নির্ণয়ে সহযোগিতা করা হবে। এছাড়াও অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিশেষ স...
রংপুরে সার ও বীজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিলারদের সাথে মতবিনিময় সভা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রংপুরে সার ও বীজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিলারদের সাথে মতবিনিময় সভা

|| নিজস্ব প্রতিনিধি (রংপুর) ||রংপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং বিসিআইসি (BCIC) ও বিএডিসি (BADC) ডিলারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।সভায় জেলার কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে পর্যাপ্ত সার ও বীজ নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক ডিলারদের নির্দেশ দেন যেন কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি নিশ্চিত করা হয়। কোনো পর্যায়েই যেন কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কালোবাজারি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি সভায় সতর্ক করেন।ডিলাররা সভায় তাদের ব্যবসায়িক কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ডিলারদের সততার সাথে এবং সরকারি নীত...
চিলমারী থানাহাট বাজারে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সে দুর্ধর্ষ চুরি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারী থানাহাট বাজারে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সে দুর্ধর্ষ চুরি

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট বাজারে ‘মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) রাত ৩টার দিকে বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।দোকানের স্বত্বাধিকারী ও থানাহাট বাজার বণিক সমিতির সহ-সম্পাদক মো. সোহেল জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে সবকিছু এলোমেলো দেখতে পান। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, রাত ৩টার দিকে চোরেরা দোকানের ছাদের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দোকানের ক্যাশ থেকে এই অর্থ খোয়া গেছে। অন্য কী কী মালামাল চুরি হয়েছে, তা...
এলজিইডির চার প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে বিতর্ক, কর্মকর্তাদের অসন্তোষ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

এলজিইডির চার প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে বিতর্ক, কর্মকর্তাদের অসন্তোষ

|| মির্জা নাদিম | গাজীপুর প্রতিনিধি ||স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহলের তৎপরতায় গত ১৮ জুন স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত সাক্ষাৎকারের জন্য এলজিইডির 'বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ'-এর চার নেতার নাম গোপনে প্রস্তাব করা হয়। গোপনীয়তার সাথে পাঠানো এই প্রস্তাব-সংক্রান্ত নথিও এলজিইডিতে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আমিরুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছে। এনএসআইয়ের প্রতিবেদনে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা উঠে আসায় তিনি নির্বাহী প্রকৌশলী পদে স্থায়ী নিয়োগ পাননি। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়...
জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় জামিনে মুক্ত হওয়া এক আসামিকে ফুলের মালা পরিয়ে বরণ করেছেন কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা। এ সময় আসামি ও বিএনপি নেতার গলায় ফুলের মালা পরানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।ঘটনাটি ঘটেছে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়ী এলাকায়। মাদক মামলার আসামিকে রাজনৈতিক ব্যানারে এভাবে ফুলেল সংবর্ধনা দেওয়ায় স্থানীয় সচেতন মহল ও বিএনপির একাধিক নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুলাই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালা...
গোলেরহাট ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গোলেরহাট ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব দুধকুমর নদীর পাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম এবং শিক্ষার মান ক্রমাগত অবনতির অভিযোগ উঠেছে। ১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে যোগদান করে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকছেদ আলী। প্রতিষ্ঠান পরিচালনা এবং মাদ্রাসা নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব না দেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।‎‎১৯৫০ সালে প্রতিষ্ঠিত গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসাটি এলাকায় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মাদ্রাসাটির প্রায় ৬২ বিঘা জমি ৬+৬=১২ বিঘা আয়তনের দুটি পুকুর, প্রায় ৮ বিঘা জায়গাজুড়ে চারতলা ভবন, একটি একতলা ভবন, চারটি টিনশেড ভবন, মসজিদ, গ্যারেজ ও শহীদ মিনার রয়ে...
নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে দৈনিক করতোয়া পত্রিকার সুবর্ণজয়ন্তী অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় 'শেকড় পাঠাগার' কার্যালয়ে পত্রিকাটির ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা প্রতিনিধি লিটন চৌধুরী।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, দৈনিক নয়াদিগন্ত ও যুগের আলো প্রতিনিধি খলিলুর রহমান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি পাভেল জামান, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রূপালী বাংলাদেশ প্রতিনিধি নুর উজ জামান, মুক্ত খবর প্রতিনিধি মসলিম উদ্দিন, চ্যানেল এস প্রতিনিধি আব্দুস সালাম, নাট্যকর্মী আবু হোসেন সরকার ও শিক্ষক মাহবুবু...
রায়গঞ্জে বদলির ফাঁদে ভূমি অফিস, ভোগান্তির শিকার উপজেলাবাসী
সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে বদলির ফাঁদে ভূমি অফিস, ভোগান্তির শিকার উপজেলাবাসী

|| ড. গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে বদলির ফাঁদে আটকে গেছে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী।জানা যায়, এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাসুদ রানা যোগদানের পর সপ্তাহের ব্যবধানে পূর্বের জমে থাকা প্রায় ১ হাজার ৫০০টি নামজারি নিষ্পত্তি করেন। কিন্তু কিছুদিন পরেই তাঁকে ৫ মাসের দীর্ঘ প্রশিক্ষণে যেতে হয়। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কানুনগো রকিবুল ইসলামও পদোন্নতি পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগদান করেন। এছাড়া পূর্বে দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার রাশেদুল হাসান লিখন বদলি হলে সার্ভেয়ার আলতাফ হোসেন যোগদান করেন। কিন্তু তিনিও দেড় মাসের মাথায় অন্যত্র বদলি হয়ে যান।পরবর্তীতে ডেপুটেশনে থাকা কানুনগো রকিবুল ইসলাম পুনরায় রায়গঞ্জে যোগদান করলেও এক সপ্তাহের ব্যবধানে তিনি আবারও অন্যত্র বদলি হন। দী...