চিলমারী ও রৌমারীতে মেধাবী কল্যাণ সংস্থার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস)–এর উদ্যোগে চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলে। চিলমারী ও উলিপুর উপজেলা মিলিয়ে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩ জন এবং রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলিয়ে রৌমারীর দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম বলেন, কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মোট ৬৬১ জন শিক্ষার্থী অংশ করছে। এখান থেকে সেরা প্রায় ১৫০ শিক্ষার্থীকে আমরা নির্বাচিত করে তাদের বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। এ ক্যাটাগরির অস্বচ্ছতা শিক্ষার্থীদের বার্ষিক এককালীন আর্থিক সহায়তা করা হবে।...










