কর্মস্থলে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত ইবি অধ্যাপক
|| ইবি প্রতিনিধি ||পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ।সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।অফিস আদেশ সূত্রে, আইসিটি বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের Old Dominion University—এর অধীনে পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে তিনি যোগদান না করে ১০ জুন (২০২৩) হতে ৯ জুন (২০২৪) তারিখ পর্যন্ত ১ (এক) বছরের শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাঁর আবেদনটি ২ অক্টোবর (২০২৩) তারিখে অনুষ্ঠিত শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি। ১৭ অক্টোবর, ২০২৩ সম্বলিতপত্রে আগামী ১ মাসের মধ্যে ...










