
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক থানা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে রহিমা খাতুনকে সভাপতি এবং রুখসানা খাতুনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।
সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মর্জিনা খাতুন, সহ-সভাপতি সুইটি খাতুন, আরিনা খাতুন, মাবিয়া খাতুন ও তাহমিনা খাতুন রত্না। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিতা খাতুন, মন্জুয়ারা খাতুন ও শাপলা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মিনতী পারভীন মনোনীত হয়েছেন। কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিনা খাতুন, ফরিদা খাতুন ও সুমা খাতুন।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি রহিমা খাতুন ও সাধারণ সম্পাদক রুখসানা খাতুন জানান, তারা খুব দ্রুত সলঙ্গা থানায় নির্যাতিত ও নিপীড়িত দলীয় কর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। তারা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করতে তারা বদ্ধপরিকর।
