Thursday, October 15

সারাদেশ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নাগেশ্বরীতে বিএনপির মিছিল-সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নাগেশ্বরীতে বিএনপির মিছিল-সমাবেশ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা ব্যানারসহ নাগেশ্বরী উপজেলা সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্যসচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠনের নামে পরিচিত বিভিন্ন পক্ষ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি এবং জনমনে ভীতি সৃষ্টির চেষ...
টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ

|| গাজীপুর প্রতিনিধি ||টঙ্গীতে মাদকসংক্রান্ত বিরোধের জেরে নুরুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ডের মামলার এজাহার নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মামলায় প্রভাবশালী ও মূল হোতাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচি থেকে পুলিশি কার্যক্রমে অনাস্থা প্রকাশ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। তাদের অভিযোগ, বাদীপক্ষের অভিযোগ পুরোপুরি আমলে না নিয়ে পুলিশ নিজেদের মতো করে এজাহার সাজিয়েছে।মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার মিরাশপাড়া আলেরটেক নদীবন্দরসংলগ্ন জয়নাল কমিশনারের ইটভাটার মাঠে নুরুল ইসলামকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। মাদকসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়ে...
দেশে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে ভূরুঙ্গামারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসটার্মিনাল গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা ও সাখাওত হোসেন তৌহিদ এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারীসহ স্থানীয় নেতারা।বক্তারা অভিযোগ করে...
কুড়িগ্রামে সিডস প্রকল্প পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে সিডস প্রকল্প পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামে সিডস প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) নরওয়ের রাষ্ট্রদূতসহ ৭ সদস্যের একটি প্রতিনিধিদল এই পরিদর্শন পরিচালনা করেন।পরিদর্শনে ছিলেন নরওয়ে অ্যাম্বেসির রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস মারিয়ান হাগেন, ডেপুটি হেড অব মিশন মি. আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, প্রোগ্রাম কর্মকর্তা মিস শাহপার সেলিম, স্ট্রমে ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, কোঅর্ডিনেটর জেসমিন আখতার ও প্রোগ্রাম ম্যানেজার চন্দন কুমার সরকারসহ অনেকে।পরিদর্শনের শুরুতেই অতিথি দলকে বাংলাদেশ গার্ল গাইডস ও স্থানীয়দের সহায়তায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।...
ঈদে মিলাদুন্নবী ও এয়াকুব আলী চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঈদে মিলাদুন্নবী ও এয়াকুব আলী চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা

|| চট্টগ্রাম প্রতিনিধি: ||চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ মাহফিল ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, আজীবন দাতা সদস্য, পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এবং বটতলী ইউনিয়ন পরিষদের দীর্ঘ তিন যুগের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এয়াকুব আলী চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্য, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জানে আলম নেজামী। পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদ চৌধুরী মঞ্জু অনুষ্ঠানের উদ্বোধন করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্...
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থীরা‎
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থীরা‎

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||‎‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুই বিভাগের খেলা চলাকালীন শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে।‎এতে দুই বিভাগের খেলোয়াড়সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।‎‎খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের খেলার শেষ সময়ে আর এক মিনিট বাকি ছিল। শেষ সময় পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এগিয়ে ছিল ১-০ গোলে। একপর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের ডাগআউটে বল থ্রো-ইন হলে অ্যাকাউন্টিং বিভাগের একজন খেলোয়াড় বল আনতে যান।‎‎এ সময় দর্শক সারি থেকে কেউ একজন ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে কটূক্তি বা ক...
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।বিজিবি সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, প্যান্ট পিস ও গবাদিপশুসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এ...
মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ত্রী ও দেড় বছরের সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম হোসেন প্রথমে তার স্ত্রীকে হত্যা করেন। পরে তাদের দেড় বছরের সন্তানকে হত্যা করা হয়। এরপর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেছে...
ইবি থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে নিয়োগপ্রাপ্তদের ইউট্যাবের সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে নিয়োগপ্রাপ্তদের ইউট্যাবের সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে নিয়োগপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ইবি থেকে নিয়োগপ্রাপ্ত ৬ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন— ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ...
চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জড়িত থাকার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জড়িত থাকার দাবি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর হরিণটানা থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে ইসলামনগর মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল/খাজা হলের বিপরীত গলির একটি বাড়ির পঞ্চম তলার মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তবে তিনি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক আজমলের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। তাদের কেউ কেউ নিজেদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তারা আজমলকে মারধর করেন। এ সময় তার মাথার চুলও কেটে দেওয়া হয় বলে জানা গেছে।মারধরের একপর্যায়ে আজমল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ...