Sunday, November 8

​কুড়িগ্রামে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. রাহিমুল হক রানা (২৬) ও মো. আমিনুল ইসলাম (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
​গত ৫ নভেম্বর (২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযانের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাহিমুল হকের নিজ বসতবাড়ির আঙিনায় অবস্থিত একটি টিনশেড ঘরের ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাহিমুল হক রানা (২৬), পিতা—মো. আবুল হোসেন এবং মো. আমিনুল ইসলাম (৩০), পিতা—মৃত সাজু মিয়া। উভয়ের বাড়ি ফুলবাড়ী থানার চন্দ্রখানা মাঠেরপাড় এলাকায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলা থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এমন আইনি কার্যক্রম ও কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *