Thursday, September 3

রাজনীতি

তজুমদ্দিনে চর মোজাম্মেলে নেতৃত্ব নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চর মোজাম্মেলে নেতৃত্ব নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক ||​ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চক্রের একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ও চর মোজাম্মেল এলাকার একদল সশস্ত্র দুষ্কৃতকারী চরে আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়ে বর্তমানে অপপ্রচারে মেতে উঠেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।​শনিবার (৮ আগস্ট) বিকেলে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তজুমদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শাহজাহান মিয়া। এসময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।​লিখিত বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, চর মোজাম্মেল ও পাশের নোয়াখালী জেলার সুবর্ণচরের একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার, চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ...
তাড়াইলে কেন্দ্রীয় যুবদল নেতা সবুজকে সংবর্ধনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে কেন্দ্রীয় যুবদল নেতা সবুজকে সংবর্ধনা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জিএম মজিবুর রহমান সবুজকে সংবর্ধনা দিয়েছে তাড়াইল উপজেলা যুবদল।পদ পাওয়ার পর প্রথম নিজ এলাকায় আগমন উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা যুবদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি জিএম মজিবুর রহমান সবুজ তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের সন্তান।উপজেলা যুবদলের আহ্বায়ক সওকত হোসেন ছিদ্দিকি বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক মর্তুজা আল কামাল মোস্তাক। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কিশোরগ...
নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম)​  প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬'-এর দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (‎​৫ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে নাগেশ্বরী উপজেলা ও পৌর  বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।‎​সমাবেশে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক।‎​গণসমাবেশে প্রধান অতিথির পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও টিম লিডার (মনিটরিং সেল, নাগেশ্বরী) ‎এ্যাডভোকেট বজলুর রশীদ পিপি। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপি আহ্বায়ক আবুল কাশেম সরকার, সিনি...
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কেদার ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও মিলাদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কেদার ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও মিলাদ

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের কচাকাটা বাজারে কেদার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান তোলা ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মাওলানা মোনায়েম হোসেন এবং কচাকাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।‎কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ...
বেলকুচিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় র‍্যালি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় র‍্যালি

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||জুলাই গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) বেলকুচি উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।এ উপলক্ষে বেলকুচি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ ও বিজয় র‍্যালি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে আন্দোলন-সংগ্রামে প্রাণ উৎ...
জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও যে উদ্দেশ্যে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, তার প্রকৃত সফলতা ও জনআকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। তথাকথিত 'জুলাই সনদ' ছিল সাধারণ মানুষের সাথে এক ধরণের প্রতারণা, যার মাধ্যমে দেশ ও জাতির প্রকৃত মুক্তি কখনোই সম্ভব নয়।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, খুন-রাহাজানি ও দুর্নীতি থামেনি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ত...
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। নেতারা বলেছেন, জনগণের রায় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তারা।বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।সমাবেশে প্রধান বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূল...
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলনের বার্তা
রাজনীতি, সর্বশেষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলনের বার্তা

|| নিজস্ব প্রতিবেদক ||‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। দিবসটি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের যথাযথ মর্যাদা ও সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।বিবৃতিতে শীর্ষ দুই নেতা বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও যে উদ্দেশ্যে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, তার প্রকৃত সফলতা ও আকাঙ্ক্ষা আজও অর্জিত হয়নি। বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।নেতৃদ্বয় আরও বলেন, একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে দ...
লোডশেডিং, গ্যাস সংকটসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ
রাজনীতি, সর্বশেষ

লোডশেডিং, গ্যাস সংকটসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, তীব্র লোডশেডিং, চরম গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে শীর্ষ দুই নেতা বলেন, সবজি, মাছ, মুরগী, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের অব্যাহত দরবৃদ্ধিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অসাধু সিন্ডিকেটের কারসাজিতে বাজার ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়লেও তা নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো ভূমিকা নেই।নেতৃদ্বয় আরও বলেন, একদিকে চরম বিদ্যুৎ সংকট ও অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, গৃহস্থালি থেকে শুরু করে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে; অন্যদিকে গ্যাস সংকটের মাঝেও গ্রাহকদের কাঁধে অস্বাভাবিক ও ভু...
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত একাধিক
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত একাধিক

|| নিজস্ব প্রতিবেদক ||জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবাসন ও প্রশাসনিক বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ ত্বরান্বিত করা, অস্থায়ী আবাসন প্রকল্প চালু ও মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে মিছিল ও স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলের দিকে যান ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।...