Thursday, July 23

ইবি তালাবার সাপ্তাহিক তালিমী জালসা: আত্মোন্নয়নের ওপর তাগিদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাপ্তাহিক তালিমী জালসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই জলসা অনুষ্ঠিত হয়। এতে আত্মোন্নয়নমূলক জীবন বিধান, সাংগঠনিক দায়িত্ব-কর্তব্য এবং সমাজ ও রাষ্ট্র গঠনে মুসলমানদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সহ-সভাপতি জাহিদুল ইসলাম, আহসান হাবীব, শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালিমী জালসায় আলোচকরা বলেন, কেবল ব্যক্তি নিজেকে নিয়ে নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে জীবন পরিচালনা করা প্রতিটি সচেতন মানুষের কর্তব্য। পাশাপাশি বৈশ্বিক চলমান রাজনীতিতে মুসলমানদের ভূমিকা এবং বাস্তব জীবনে সংগঠনের ইতিবাচক প্রভাব ও আত্মোন্নয়ন নিয়ে বিশদ আলোকপাত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *