Friday, July 17

রাজনীতি

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: এমপি মানসুরা আলম
রাজনীতি, সর্বশেষ

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: এমপি মানসুরা আলম

|| আলোকিত দৈনিক ||তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না উল্লেখ করে আন্দোলনরত ছাত্রীদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। মঙ্গলবার (৫ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।মানসুরা আলম বলেন, জুলাই বিপ্লবের সময় হলের তালা ভেঙে মেয়েদের বেরিয়ে আসাকে সারাদেশের মানুষ সমর্থন করেছিল, কারণ সেটি ছিল দীর্ঘদিনের নিষ্পেষণের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত গণজোয়ার। কিন্তু এরপর থেকে বারবার তালা ভেঙে বের হওয়ার ঘটনাগুলো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত হয়েছে।ছাত্রদল থেকে মনোনীত এই সংসদ সদস্য আরও উল্লেখ করেন, বর্তমানে তালা ভাঙার বিষয়টিকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলনের নামে ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে দাবি করে তিনি বলেন, এই ...
বালাকোটের চেতনা মুসলিম উম্মাহর প্রেরণার উৎস: মাওলানা এটিএম মা’ছুম
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বালাকোটের চেতনা মুসলিম উম্মাহর প্রেরণার উৎস: মাওলানা এটিএম মা’ছুম

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ১৮৩১ সালের ৬ মে’র ঐতিহাসিক বালাকোট যুদ্ধ ছিল মুসলমানদের হারানো গৌরব ও অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার এক সর্বাত্মক সংগ্রাম। আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি উল্লেখ করেন, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতন এবং ১৭৯৯ সালে টিপু সুলতানের শাহাদাতের পর ইংরেজরা যখন এদেশ দখল করে নেয়, তখন মুসলমানদের নৈতিক অধঃপতন ও অনৈক্য চরমে পৌঁছেছিল। সেই দুঃসময়ে শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর আদর্শে উজ্জীবিত হয়ে সাইয়েদ আহমদ ব্রেলভী ও শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে বালাকোটের লড়াই মুসলমানদের আত্মপরিচয় রক্ষার এক প্রাণান্তকর প্রচেষ্টা ছিল।...
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

|| নিজস্ব প্রতিবেদক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৬ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আদালত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে ৩০ এপ্রিল তিনি উচ্চ আদালতের আশ্রয় নেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার...
পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন: মোস্তফা তারেক
রাজনীতি, সর্বশেষ

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন: মোস্তফা তারেক

|| ​নিজস্ব প্রতিবেদক ||​ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ বুধবার (৬ মে) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।​বিবৃতিতে মোস্তফা তারেকুল হাসান বলেন, "পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর যেভাবে মুসলিম সংখ্যালঘুদের বাড়ি-ঘর, দোকানপাটে অগ্নিসংযোগ এবং নিরীহ মানুষের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীকে টার্গেট করে নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"​তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বীরভূম, নানুর, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াসহ বিভিন্ন জনপদে সাম্প্রদায়িক উসকানি ও রাজন...
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

|| নিজস্ব প্রতিবেদক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।আইনি জটিলতা কাটিয়ে নুসরাত তাবাসসুমের এই শপথ গ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে নির্ধারিত সময়ের মাত্র ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। পরে তিনি উচ্চ আদালতের আশ্রয় নিলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের আদেশের পর কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী সংস...
জামায়াতের সাবেক আমিরের ছেলেসহ বিশিষ্টজনদের এনসিপিতে যোগদান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জামায়াতের সাবেক আমিরের ছেলেসহ বিশিষ্টজনদের এনসিপিতে যোগদান

|| নিজস্ব প্রতিবেদক ||জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমানসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে শামিল হন।ফরায়েজী আন্দোলনের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফও এদিন দলটিতে যোগ দেন। এছাড়া ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর শীর্ষ নেতারাও এই নতুন রাজনৈতিক শক্তিতে যোগ দিয়েছেন।সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকারের ওপর মানুষ আস্থা হারাচ্ছে। তিনি দাবি করেন, সরকার জুলাই বিপ্লবের প্রতিশ্রুতি রক্ষা না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। এছাড়া বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ তৈরি হওয়ায় অনেক বড় নেতার সন্তানরা এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন বলে তিনি উল্...
শাপলা চত্বরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে: মাওলানা মামুনুল হক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাপলা চত্বরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে: মাওলানা মামুনুল হক

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। ওই দিনের স্মৃতিচারণ করে মামুনুল হক বলেন, এটি একটি শান্তিপূর্ণ গণআন্দোলনের ওপর নির্মম দমন-পীড়নের ইতিহাস, যা জাতি কোনোদিন ভুলবে না। সে রাতের রক্তক্ষয়ী স্মৃতি এখনো জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে এবং এই অধ্যায়টি সবাইকে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়।নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ৫ মে গাবতলী পয়েন্টে নায়েবে আমিরের দায়িত্ব পালন শেষে শাপলা চত্বরের অভিমুখে লাখ লাখ মানুষের মহামিছিল নিয়ে অগ্রসর হয়েছিলেন। ওই সময় রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল এবং ফ্যাসিবাদী শক্তি হায়েনার মতো নি...
মরহুম মাওলানা আব্দুল কাদির খান-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মরহুম মাওলানা আব্দুল কাদির খান-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের অন্যতম উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী মুরুব্বী, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক তুখোড় কেন্দ্রীয় ছাত্র নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ আমেরিকা প্রবাসী মরহুম মাওলানা আব্দুল কাদের খান-এর স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) বাদ এশা ইসলামী ঐক্য আন্দোলনের ৮৫/১-এ (৪র্থ তলা), পুরানা পল্টন লাইন, ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।​স্মরণ সভায় বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারিদ্বয় মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঞা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই আধ্যাত্মিক আসর সম্পন্ন হয়।এবারের আসরে পবিত্র কুরআনের আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের গুরুত্ব এবং ব্যক্তি, সমাজ রাষ্ট্রীয় জীবনে ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটানোর ওপর বিস্তারিত আলোকপাত করেন।ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। ...
শাপলা চত্বর গণহত্যার বিচার ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাপলা চত্বর গণহত্যার বিচার ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন এবং আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়।বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী।প্রধান বক্তার বক্তব্যে মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, ১৩ বছর আগে এই পবিত্র চত্বরে নিরস্ত্র তাওহিদী জনতার ওপর তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকার যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। একইসঙ্গে তিনি হেফাজতে ইসলামের ঘোষিত ঐতিহাসিক ১৩ দফা দ্রুত বাস্তবায়ন এবং বিগত সরকারের আমলে...