Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম এলাকার আকরাম হোসেনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রচন্ড গরমের মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়ি ফিরে আসেনি। বিষয়টি টের না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সিয়ামের সাথে গোসল করতে যাওয়া শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।রায়গঞ্জ থানার ওসি মোঃ আহসানুজ্জমান ঘ...
মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের ফাঁসির রায়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের ফাঁসির রায়

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার অন্য একটি ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার মো. আওয়াবিন মিয়া এবং বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার সারসী গ্রামের মো. সাগর মুন্সি। এর মধ্যে সাগর মুন্সি পলাতক রয়েছেন।মামলার বিবরণে জা...
পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপস্থিত জনতার শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে মাদকের সহজলভ্যতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কিশোর, তরুণ ও যুবসমাজ মাদকের ভয়াবহ আগ্রাসনের শিকার হয়ে বিপথে পরিচালিত হচ্ছে। মাদকাসক্তদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ...
বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: থানায় অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. এনামুল হক (৪৫) বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হলুদবিহার গ্রামের মো. আব্দুর রাজ্জাকের কাছ থেকে দ্বীপগঞ্জ বাজারে একটি দোকান ও গুদাম জামানত বাবদ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক, কসমেটিকস, মোবাইল ও গৃহস্থালি সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন এনামুল হক।তবে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোকান মালিকপক্ষের সঙ্গে প্রতিপক্ষের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই (সোমাবার) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল বাইরে ফেলে দিয়ে...
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত

|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়ের পাড়া এলাকায় বগুড়া- ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে।এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ের থানার ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে লাশ হস্তান্তর করা হবে।...
তাড়াইলে বর্ষার পানিতে চলছে ছোট পোনামাছ নিধন, মানছে না মৎস্য আইন
অপরাধ, আইন ও আদালত, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে বর্ষার পানিতে চলছে ছোট পোনামাছ নিধন, মানছে না মৎস্য আইন

|| রাসেল মিয়া, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিলে বর্ষার নতুন পানির সাথে ভেসে আসা ছোট পোনামাছ নিধনের মহোৎসব চলছে। স্থানীয় প্রশাসন বারবার মাইকিং ও অভিযান পরিচালনা করলেও অসাধু চক্র কোনো আইনের তোয়াক্কা করছে না।সরেজমিনে উপজেলার দামিহা ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, নদীর মাঝখানে নিষিদ্ধ জাল পেতে প্রকাশ্যেই পোনামাছ শিকার করা হচ্ছে। মৎস্য আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে চলন্ত স্রোতে কারেন্ট বা নিষিদ্ধ জাল পেতে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ হলেও অসাধু মৎস্য শিকারিরা নৌকা ও নেট জাল নিয়ে দিনরাত ছোট ছোট পোনা মাছ নিধনে মেতে উঠেছে।স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বর্ষার শুরুতে দেশীয় প্রজাতির যেসব পোনামাছ নদী ও বিলে ছড়িয়ে পড়ে, সেগুলোই মূলত ভবিষ্যতের বড় মাছে রূপান্তরিত হয়। তবে এভাবে নির্বিচারে পোনা নিধন চলতে থাকলে চলতি মৌসুমে এলাকায় মারাত্মক মাছের সংকট দেখা দেবে এবং ...
ওষুধ মনে করে কীটনাশক সেবন, বকশীগঞ্জে বৃদ্ধের প্রাণহানি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ওষুধ মনে করে কীটনাশক সেবন, বকশীগঞ্জে বৃদ্ধের প্রাণহানি

|| ​আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||​জামালপুরের বকশীগঞ্জে ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।​রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা ছিল। চিকিৎসার জন্য তাঁর ঘরে নিয়মিত সেবনের ওষুধ রাখা থাকত। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তিনি ভুলবশত ওষুধের বোতলের বদলে কীটনাশক পান করেন।​কিছুক্ষণ পর তাঁর স্ত্রী ঘরে ফিরে শাহ আলীকে আশঙ্কাজনক অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্...
বদলগাছীতে খারিতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে খারিতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় খারিতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- উপজেলার আধাইপুর ইউনিউনের কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২)।বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার খারিতে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেন নুর ইসলাম।ঝাঁপ দেওয়ার কিছু পর তাকে পানিতে না দেখতে পেয়ে তার স্ত্রী সুমাইয়াও পানিতে ঝাপ দেন। এরপর দুজনেই পানির নিচে তলিয়ে যায়।কিছু পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষ...
মানিকগঞ্জের হরিরামপুরে নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় যমুনা ও পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নৌপথে কথিত চাঁদাবাজি, অতিরিক্ত টোল-ট্যাক্স আদায় এবং নৌযান মালিক-শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে ধুলশুড়া পদ্মা নদীর তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক বাল্কহেড ও ড্রেজার মালিক, শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশের আগে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সমিতির কেন্দ্রীয় সাধা...
​নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।​নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা সরাসরি ওই ছাত্রাবাসে যান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে ইমনের কোনো সাড়া পাওয়া যায়নি।​পরবর্তীতে ছাত্রাবাসের ...