Wednesday, November 11

মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন হাফেজ মাওলানা কামরুল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য জেলা আমীর হিসাবে শপথ নিলেন হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম।

এর আগে সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে মানিকগঞ্জ জেলা শাখার আমির নির্বাচন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় মানিকগঞ্জের শহীদ তিতুমীর অডিটরিয়ামে এডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব।

এ সময় অতিথির বক্তব্য তিনি বলেন, একটি ইসলামী সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা ও প্রত্যাশা আরও জোরালো হয়েছে। জনগণের এই প্রত্যাশা পূরণে আমাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি, সামর্থ্য ও যোগ্যতা নিয়ে মাঠে-ময়দানে কাজ করে যেতে হবে। একটি আদর্শ ও ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন, জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য মানিকগঞ্জ জেলা শাখার জামায়াতের আমির হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম রুকনদের ভোটে পুনর্নির্বাচিত হওয়ায় আগামী সাংগঠনিক সেশনেও তিনি একই পদে দায়িত্ব পালন করবেন। এ সময় শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমীরকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *