নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরিগ্রাম-১ আসনের এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুন রাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সুজন শাহ। উপস্থিত সকলে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবে...










