
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ সদর থানা শাখার উদ্যোগে ‘তা’লীম ও তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব সদর থানার ডাক বাংলা বাজার জামে মসজিদে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
শহরের ডাক বাংলা ইউনিটের আমীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘দারসে কুরআন’ পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আমীর জনাব আব্দুল বারী মিয়া।

অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের সাথে চলমান বিভিন্ন সংগঠন, আন্দোলন ও ইসলামী গ্রুপগুলোর সাথে তুলনামূলক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহ নাসির এবং “ইসলামী ঐক্য আন্দোলন কি চায়, কেন চায় এবং কিভাবে চায়” বিষয়ে আলোকপাত করেন সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।
জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এফ এম আলী হায়দার, ঝিনাইদহ জেলার যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ, জেলা নেতা মোহাম্মদ ওয়াসিল উদ্দিন। এছাড়াও ইসলামী সংগীত পরিবেশন করেন সংগঠনের নিবেদিত প্রাণ নেতা মো. আব্দুল করিম।
জেলা সদর শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সুধীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
