ইউআইইউ সিএসই প্রোগ্রাম বিশ্বখ্যাত ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন লাভ করেছে। এই বিশ্বমানের অ্যাক্রিডিটেশনটি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর মাধ্যমে ছয় বছরের জন্য প্রদান করে। এই স্বীকৃতিটি ৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে। একইসাথে, এ বিভাগের গ্রাজুয়েটরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া দেশগুলোর সেরা প্রতিষ্ঠানগুলোর গ্রাজুয়েটদের সমতুল্য মানদণ্ডে গণ্য হবে...










