সোমবার, মে ৪

Blog

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯
আন্তর্জাতিক, সর্বশেষ

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোররাতে দিল্লির বিবেক বিহার এলাকার একটি বহুতল ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, আজ রবিবার ভোর প্রায় ৪টার দিকে ওই চারতলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১৪টি ইউনিট। এরপর প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে...
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। আজ রবিবার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সকাল সাড়ে ১০টায় সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এর কিছুক্ষণ পরই তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।এবারের ডিসি সম্মেলন আগামী ৬ মে পর্যন্ত চলবে। এতে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিরা অংশ নিয়েছেন। মূলত সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।এর আগে গত শনিবার (২ মে) সচিবালয়ে...
যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কবার্তা জারি
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কবার্তা জারি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকাসহ দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে অধিদপ্তরটির পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল সোমবার (৪ মে) দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এই ঝড় চলাকালীন সময়ে তীব্র বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।...
কূটনীতি না সংঘাত, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে: ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

কূটনীতি না সংঘাত, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে: ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে—হয় তারা কূটনীতির মাধ্যমে শান্তির পথ বেছে নেবে, না হয় সংঘাতের পথে হাঁটবে। ওয়াশিংটনকে যেকোনো একটি পথ বেছে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।সম্প্রতি যুক্তরাষ্ট্র তেহরানের কাছে নয় দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিল। এর জবাবে ইরান স্থায়ীভাবে ‘যুদ্ধ বন্ধের’ লক্ষ্যে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব পাঠায়। এই ১৪ দফার প্রস্তাব এবং এর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে শনিবার কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি বিকল্প রয়েছে এবং বল এখন পুরোপুরি ওয়াশিংটনের কোর্টে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্যই পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রকে এখন বেছে নিতে হবে...
দেশে আবারও জঙ্গি ফিকির ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: মোস্তফা বশীরুল হাসান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশে আবারও জঙ্গি ফিকির ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||দেশে আবারও নতুন করে জঙ্গি আবিষ্কারের বক্তব্য দেওয়া হচ্ছে এবং এর পেছনে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান।শুক্রবার (১ মে) বাদ জুমা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোস্তফা বশীরুল হাসান বলেন, ইদানীং সরকার দলীয় কিছু নেতা এবং কিছু হলুদ মিডিয়া দেশে নতুন করে জঙ্গি আবিষ্কারের বক্তব্য রেখে চলেছেন। যা এদেশের আলেম-ওলামা, ইসলামী সংগঠন, মাদ্রাসা শিক্ষা এবং তৌহিদী জনতার জন্য কোনো ভালো খবর নয়। এর পেছনে আন্তর্জাতিক ও দেশীয় অপরাজনীতির ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। অতীতেও এই জঙ্গি তকমা লাগিয়ে বিভিন্নভাবে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও তৌহিদী ...
ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু

|| জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বর বড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত লিটন মিয়া ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে ভুরুঙ্গামারী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন লিটন। পথে ঈশ্বর বড়ুয়া এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে তার মাথা ফেটে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মে...
ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ, দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ, দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ এবং তাদের মধ্য থেকেই দেশের আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, গ্যালারিতে বসে থাকা প্রত্যেক শিক্ষার্থীকেই একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ এবং দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে।আজ শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শিক্ষার্থীদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী বলেন, "আজকে আমার বক্তৃতা দিতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে তোমাদের সাথে কথা বলি। এখন মন দিয়ে পড়তে হবে আর খেলতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে। তোমাদের মধ্যে যে খেলোয়...
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে মানিকগঞ্জের ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ মে) বিকেল ৫টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ করার পর একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পুরো মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠের কাছে এসে শেষ হয়।আজকের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তরের টিম পরিচালক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম এবং মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা ফজলুল হক।সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট, গ্যাস, তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে অথচ সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে, যা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না ...
সরকার স্বৈরাচার হলে ৩৬ ঘণ্টাও লাগবে না তাড়াতে: সিরাজগঞ্জে জামায়াত আমির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকার স্বৈরাচার হলে ৩৬ ঘণ্টাও লাগবে না তাড়াতে: সিরাজগঞ্জে জামায়াত আমির

|| সিরাজগঞ্জ প্রতিনিধি ||গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "হাসিনাকে বিদায় করতে ৩৬ দিন লেগেছে, আপনারা যদি স্বৈরাচার হতে চান তবে আপনাদের বিদায় করতে ৩৬ ঘণ্টাও লাগবে না।"তিনি তাঁর বক্তৃতায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রশ্ন তোলেন, "একই দিনে একই মায়ের গর্ভে দুটি সন্তান জন্ম নিলে একটা কীভাবে বৈধ আর একটা কীভাবে অবৈধ সন্তান হয়, দেশবাসী তা জানতে চায়।"সমাবেশে জেলা জামায়াতের সেক্...
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২২ বিজিবির অভিযানে বিপুল চোরাচালানি পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২২ বিজিবির অভিযানে বিপুল চোরাচালানি পণ্য জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||সীমান্ত সুরক্ষায় দক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদক ও চোরাচালান নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন। দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল ও আভিযানিক কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিজিবি তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখেছে।এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...