সলঙ্গায় বিসিডিএস’র সভাপতি মিলন সম্পাদক রাজ সাংগঠনিক মাহমুদুল
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার অনুমোদনে সলঙ্গা থানা কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাকসুদুর রহমান মিলন (লাইফ লাইন ফার্মেসী)-কে সভাপতি, এসএম রাজ (রাজ মেডিকেল হল)-কে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হক (মা মেডিসিন কর্ণার)-কে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট বিসিডিএস সলঙ্গা থানা শাখার কমিটি অনুমোদন করেছেন বিসিডিএস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।নবগঠিত কমিটিকে সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং সরকারি নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রির বিধান অনুসরণসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফখরুল ইসলাম রাকিব স্বাক্ষরিত গতকালের অনুমোদনপত্রে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—আলহাজ মো....










