সোমবার, মে ৪

Blog

আজকের মুদ্রা বিনিময় হার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আজকের মুদ্রা বিনিময় হার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ রবিবার বিনিময় হার : বৈদেশিক মুদ্রার নাম – বাংলাদেশি টাকাইউএস ডলার – ১২২ টাকা ৭৫ পয়সাইউরো – ১৪২ টাকা ২৪ পয়সাপাউন্ড – ১৬৩ টাকা ৩০ পয়সাভারতীয় রুপি – ১ টাকা ৩১ পয়সাসিঙ্গাপুরি ডলার – ৯৫ টাকা ৬১ পয়সামালয়েশিয়ান রিঙ্গিত – ৩০ টাকা ৩৮ পয়সাসৌদি রিয়াল – ৩২ টাকা ৬১ পয়সাকুয়েতি দিনার – ৩৯৫ টাকা ৭৭ পয়সাঅস্ট্রেলিয়ান ডলার – ৮৫ টাকা ০১ পয়সা(সূত্র: গুগল) *যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।...
শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কবে, জানাল মাউশি
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কবে, জানাল মাউশি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার (ঈদ বোনাস) বিল দাখিলের সময়সূচি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১০ মে থেকে অনলাইনে এই বিল জমা নেওয়া শুরু হবে এবং তা চলবে ১৩ মে পর্যন্ত।আজ রবিবার (৩ মে) সকালে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।মাউশি সূত্রে জানা গেছে, দেশের প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন ও ঈদ বোনাসের আবেদন এই নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে নতুন করে কোনো বিল বা তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে না।প্রতি মাসের নিয়মানুযায়ী এবারও প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের প্রস্তাব পাঠাবেন। ইএমআইএস সেলে বিল জমা পড়ার পর তা য...
মানিকগঞ্জে সক্রিয় পশু চোরচক্র, শিবালয়ে চাঞ্চল্যকর ছাগল চুরি!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সক্রিয় পশু চোরচক্র, শিবালয়ে চাঞ্চল্যকর ছাগল চুরি!

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চাঞ্চল্যকর ছাগল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জাফরগঞ্জ ভাঙ্গাবাড়িয়া কাজিবাড়ী এলাকায় শনিবার (২ মে) দিবাগত গভীর রাতে বাড়ির গোয়ালঘর থেকে দুটি ছাগল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা ছাগল দুটি চুরি করার পর বাড়ির পাশের নির্জন স্থানে জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা ছাগল না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশেই রক্তমাখা দড়ি ও জবাইয়ের আলামত দেখতে পান। এতে নিশ্চিত হওয়া যায়, ছাগল দুটি পরিকল্পিতভাবে চুরি করে জবাই করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চোরচক্র ছাগল জবাই করে স্থানীয় কসাইখানা বা বাজারে বিক্রির উদ্দেশ্যে মাংস সরিয়ে নিতে পারে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানি...
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে জনপ্রিয় নাটক ‘এটা আমাদেরই গল্প’
বিনোদন, সর্বশেষ

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে জনপ্রিয় নাটক ‘এটা আমাদেরই গল্প’

|| বিনোদন ডেস্ক ||মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আবেগে ভাসিয়েছে। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকটির এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে।মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই নাটকের সমাপনী পর্বটি দর্শকদের জন্য একটু ভিন্নভাবে নিয়ে আসছেন নির্মাতা। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধ মাথায় রেখে শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে। যেখানে সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট, সেখানে শেষ পর্বটি হবে দেড় ঘণ্টারও বেশি। মূলত টেলিভিশন সম্প্রচারের সীমাবদ্ধতার কারণে এতদিন সময় বাড়ানো সম্ভব না হলেও দর্শকদের আক্ষেপ ঘোচাতেই এই বড় আয়োজনের মাধ্যমে নাটকটির...
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
জাতীয়, সর্বশেষ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আজ ৩ মে, রবিবার সারা দেশে এবং বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। প্রতি বছর এই দিনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দিবসটি উদযাপিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এবং সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপ...
যারা আমার জানাজা পড়াবে না বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান
রাজনীতি, সর্বশেষ

যারা আমার জানাজা পড়াবে না বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||"আমার জানাজা যারা পড়াবে না বলে তারা সবাই জামায়াতের লোক"—এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। গতকাল শনিবার (২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, "যারা এসব অবান্তর কথা বলছে তারা মূলত জামায়াতের লোক। আমার জানাজা পড়ানোর মানুষের কোনো অভাব হবে না। আমার বহু পীর-আউলিয়া, গাউস-কুতুব ও দরবেশ হুজুররা আছেন। যারা এখন বলছে আমার জানাজা পড়াবে না, আল্লাহ তো তাদের আমার আগেও এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারেন।"নিজের রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস তুলে ধরে ফজলুর রহমান আরও বলেন, "আমি সংসদ সদস্য হয়েছি, এটি আমার রাজনৈতিক পরিচয়। কিন্তু আমার আধ্যাত্মিক বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন। আমি আল্লাহ ও তাঁর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি পবিত্র কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সুফিবাদী ধারার অনুসারী।"তিনি আর...
আজ রাতে শপথ নেবেন সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা
জাতীয়, রাজধানী, রাজনীতি

আজ রাতে শপথ নেবেন সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। আজ রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে।এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।বিএনপি ও তাদের জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, ন...
লিমনের মরদেহ দেশের পথে, ৬ মে ফ্লোরিডায় বৃষ্টির জানাজা
অপরাধ, আইন ও আদালত, প্রবাস, সর্বশেষ

লিমনের মরদেহ দেশের পথে, ৬ মে ফ্লোরিডায় বৃষ্টির জানাজা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আজ রবিবার (৩ মে) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।অন্যদিকে, এই হত্যাকাণ্ডের শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস‍্...
কী আছে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাবে?
আন্তর্জাতিক, সর্বশেষ

কী আছে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাবে?

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের পক্ষ থেকে দেওয়া ১৪ দফার নতুন প্রস্তাবের বিভিন্ন দিক এবার সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করার কথা জানালেও এর গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবেই তেহরান এই ১৪ দফা শান্তি পরিকল্পনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র যেখানে মাত্র দুই মাসের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো সাময়িক বিরতি নয়, বরং দ্রুত এবং স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি চায়।ইরানের এই প্রস্তাব অনুযায়ী, দেশটি আগামী ৩০ দিনের মধ্যে সব ধরনের অমীমাংসিত ইস্যু ও বিরোধ নিষ্পত...
দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯
আন্তর্জাতিক, সর্বশেষ

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোররাতে দিল্লির বিবেক বিহার এলাকার একটি বহুতল ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, আজ রবিবার ভোর প্রায় ৪টার দিকে ওই চারতলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১৪টি ইউনিট। এরপর প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে...