বুধবার, এপ্রিল ১৫

Blog

কুড়িগ্রাম-০১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন সাইফুর রহমান রানা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম-০১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন সাইফুর রহমান রানা

তারেক রহমানের সবুজ সংকেত পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতা|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। তিনি কুড়িগ্রাম-০১ (নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয় রয়েছেন।রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কম...
ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে প্রতীকী লাশ মিছিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে প্রতীকী লাশ মিছিল

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পেরোনোয় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পাড় থেকে মিছিল শুরু হয়ে সকল একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা।সমাবেশে শিক্ষার্থীরা আগামী সাতদিনের মধ্যে সাজিদের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। কর্মসূচিতে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরোলেও দোষীদের গ্রেফতার করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভুমিকায় আছে। সিআইডিকে তদন্ত...
তজুমদ্দিনে পণ্য না পেয়ে টিসিবি কার্ডধারীদের বিক্ষোভ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে পণ্য না পেয়ে টিসিবি কার্ডধারীদের বিক্ষোভ

মুচিবাড়ির কোনা বাজারে স্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপনের দাবি|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা পণ্য না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার ও রবিবার পরপর দুই দিন মুচিবাড়ির কোনা বাজার এলাকায় মেসার্স রাহিম এন্টারপ্রাইজের পণ্য বিক্রয় কেন্দ্রের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মুচিবাড়ির কোনা বাজারটি চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই বাজার থেকে চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৮ নম্বর ওয়ার্ড এবং শম্ভুপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষ সহজে পণ্য সংগ্রহ করতে পারেন। বাজারটি কাছাকাছি হওয়ায় গ্রাহকদের অতিরিক্ত গাড়িভাড়া দিতে হয় না; অনেকেই হেঁটে এসে পণ্য নিতে পারেন। তাই স্থানীয়দের দাবি, এই বাজারেই স্থায়ীভাবে টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন করা হোক।চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্ডধার...
ডুয়েটের আন্তর্জাতিক কনফারেন্সে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ডুয়েটের আন্তর্জাতিক কনফারেন্সে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ২৩ ও ২৪ অক্টোবর ২০২৫ খ্রি., অনুষ্ঠিত হয়েছে।কনফারেন্সে কী-নোট সেশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মালয়েশিয়ার টেলরস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গাজী মাহবুবুল আলম, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. কাজুয়োশি উয়েনো ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুসুমু আরাকি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিলের শিক্ষক ড. ফারশিদ রামেজানিপুর উক্ত কী-নোট সেশনে বক্তব্য রাখেন।শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজ...
ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রাম আয়োজিত “উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী - সামার ২০২৫” শিরোনামে ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন, স্টার্টআপ এবং উদ্যোক্তা সম্ভাবনার দিনব্যাপী প্রদর্শনী গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আলাদিনকিডসের ব্যবস্থাপনা পরিচালক এবং নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। এই প্রোগ্রাম আয়োজনে নেতৃত্বে...
পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।বিজিবির সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর (বর্গ-৯২৭৫) এলাকা থেকে ৬৫.৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।...
বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বাদ এশা দলটির বংশাল থানা শাখার অস্থায়ী কার্যালয়ে শাখা দায়িত্বশীলদের নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।বংশাল থানা আমীর আলহাজ্ব মোঃ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ। এ সময় থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।...
তজুমদ্দিনে ডিবির অভিযানে দু’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ডিবির অভিযানে দু’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পী নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামালের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম ভুট্ট (৫০), পিতা-মৃত নজির আহম্মেদ, মাতা-মৃত আঞ্জুরা বেগম, সাং—শশীগঞ্জ, ৫নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন, ভোলা-কে আটক করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...
খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর বয়রা আন্দিরঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে কবিতা সানা (২৩) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।নিহত কবিতা সানা খুলনা বয়রা মহিলা কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পাইকগাছা উপজেলার কুমখালী গ্রামের পলাশ সানা ও জয়ন্তী সানার মেয়ে।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডায়রি উদ্ধার করেছে, তবে এতে কী লেখা ছিল তা এখনো জানা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।নিহতের কাকাতো ভাই উত্তম কুমা...
মানিকগঞ্জের বিজয় খানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের বিজয় খানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বিজয় খানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলার দর্শণা চেকপোস্টে ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। দর্শণা থানা পুলিশ আজ বিজয়কে আদালতে প্রেরণ করবে বলে জানা গেছে।মানিকগঞ্জ জেলা শহরের পুর্বদাশড়া সিদ্দিকনগর এলাকার মহিদুর রহমান খানের ছেলে বিজয় খান (৩৫)।তিন বছর আগে অবৈধভাবে ভারতের বোম্বে অনুপ্রবেশ করেন। ১০ বছর আগে তিনি যুবক থেকে হিজরা (তৃতীয় লিঙ্গের সদস্য) হন। এরপর থেকে তিনি হাট, বাজারসহ বিভিন্ন স্থানে টাকা, রুপি তুলে জীবিকা নির্বাহ করছেন।...