Saturday, October 31

Blog

এপিএল প্রকাশিত ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ এর মোড়ক উন্মোচন
রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

এপিএল প্রকাশিত ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ এর মোড়ক উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেড (এপিএল) প্রকাশিত গবেষক ও লেখক মোহাম্মদ আবদুল হাই রচিত 'বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগিতায় এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ।অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ...
রাজিতের সরোদে মিমি’র যুগলবন্দী: রবীন্দ্রনাথের গানে বর্ষবরণ
বিনোদন, সর্বশেষ

রাজিতের সরোদে মিমি’র যুগলবন্দী: রবীন্দ্রনাথের গানে বর্ষবরণ

|| মোহাম্মদ রাজিবুল হাসান | বিনোদন ডেস্ক ||এবারের বাংলা নতুন বর্ষ ১৪৩৩-কে রবীন্দ্রনাথের গান আর সরোদের যুগলবন্দী দিয়ে স্বাগতম জানালেন শান্তি নিকেতনের সাফিকা নাসরিন মিমি আর সরোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত। রবীন্দ্রনাথের গান “যদি তারে নাই চিনি গো” আর রাজিতের সরোদের যুগলবন্দী।সাফিকা নাসরিন মিমি - শান্তি নিকেতন থেকে রবীন্দ্রসংগীতের ওপর স্কলারশিপসহ অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। আর সরোদ তো রাজিতের রক্তে, পরিবারে- প্রায় ২০০ বছরের পারিবারিক ঐতিহ্য। মিমি আর রাজিতের রবীন্দ্রনাথের গান আর সরোদের যুগলবন্দীতে বাংলাদেশে ওনারাই পাইওনিয়ার। পশ্চিমবঙ্গে এরকম যুগলবন্দী নিয়মিত হলেও বাংলাদেশে এরকম যুগলবন্দী আগে কখনওই হয়নি, এখনও শুধু মিমি আর রাজিতই করছেন। ২০২১ সাল থেকে মিমি আর রাজিত এই যুগলবন্দী করে আসছেন সম্পূর্ণ প্রফেশনাল আঙ্গিকে। এটা নিয়ে মিমি আর রাজিতের ৭ নাম্বার যুগলবন্দী।এই যুগলবন্দী সম্পর্কে...
বিশ্বশান্তির প্রত্যাশায় বর্ণাঢ্য আয়োজনে কেইউজে’র বর্ষবরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বিশ্বশান্তির প্রত্যাশায় বর্ণাঢ্য আয়োজনে কেইউজে’র বর্ষবরণ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিশ্বশান্তির প্রত্যাশা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালির ঐতিহ্যবাহী আপ্যায়ন।মঙ্গলবার নগরীর খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামকে বৈশাখী সাজে সজ্জিত করা হয়। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত পান্তা উৎসবে সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।কেইউজে সভাপতি মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ...
মেধাই একমাত্র যোগ্যতা: কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার আশ্বাস ডিআইজির
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মেধাই একমাত্র যোগ্যতা: কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার আশ্বাস ডিআইজির

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। তিনি বলেছেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ডিআইজি বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন করবেন না।” তিনি প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, জমিজমা বিক্রি বা ধার করে কারও হাতে টাকা তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় কনস্টেবল পদে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের বিপরীতে গড়ে কয়েক হাজার প্রা...
বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা
বিনোদন, সর্বশেষ

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

|| বিনোদন ডেস্ক ||টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।মির্জা ফারুক পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবারসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে তাঁকে কখন এবং কোথায় সমাহিত করা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এক সময়ের দাপুটে এই অভিনেত্রী ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক ও একক নাটকের মাধ্যমে দর্শকদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। ছোট পর্দার পাশাপাশি ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১...
খুলনায় বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||খুলনার বটিয়াঘাটা উপজেলায় আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ‘দেশ বাংলা এসপিএফ চিংড়ি হ্যাচারি’তে এই কর্মশালার আয়োজন করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে মৎস্য অধিদপ্তর।কর্মশালায় জানানো হয়, গত ২০২৩-২৪ অর্থবছর থেকে বিএসএফএফ এবং বিপিসি যৌথভাবে কক্সবাজারের মহেশখালী ও টেকনাফ এলাকায় বাণিজ্যিক খাবার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে কোরাল চাষের একটি পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। ওই প্রকল্পের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই এখন উপকূলীয় অঞ্চলের সাধারণ চাষিদের মাঝে এই আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ...
বর্নিল সাজ, গন্ধ ও গীতিতে নতুন বাংলা সনকে বরণ করে নিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

বর্নিল সাজ, গন্ধ ও গীতিতে নতুন বাংলা সনকে বরণ করে নিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||নববর্ষের আনন্দ, বাঙালিয়ানা ও রঙের আবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘ বৈশাখ ১৪৩৩’। পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণের প্রত্যয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বরাবরের মতোই আয়োজন করেছিল ‘বৈশাখ ১৪৩৩’।বাঙালির জীবনে পহেলা বৈশাখ এক অনন্য উৎসব।চৈত্রের দাবদাহকে একপাশে সরিয়ে ঈশান কোণে উঠে কালবৈশাখের ঝড়। প্রকৃতি তখন নতুন রূপে সেজে ওঠে। সেই নবসূচনা ও রঙের আবেশকে ঘিরেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উন্মোচন করে নববর্ষের হালখাতা। এবারের আয়োজনে কোনো নির্দিষ্ট রঙকে প্রাধান্য না দিয়ে, নতুন বছরের আগমনে জীবনে যে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের সঞ্চার ঘটে, সেটিকেই মূল ভাবনা হিসেবে তুলে ধরা হয়।বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালিয়ানা সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী রসনাবিলাস পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও বর্ণিল করে তোলে।অনুষ্ঠানে...
ইরান যুদ্ধ শেষের দ্বারপ্রান্তে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান যুদ্ধ শেষের দ্বারপ্রান্তে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরান-সংঘাত খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই যুদ্ধ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি সমাপ্ত হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।যুদ্ধের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া না হলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত, যা বিশ্ব পরিস্থিতির জন্য ভয়াবহ হতো। যদিও জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি।বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প আরও জানান, চলমান হামলায় ইরানের অবকাঠামোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুনর্গঠন করতে অন্তত দুই দশক সময় লেগে যেতে পারে। তবে এত ধ্বংসযজ্ঞের মাঝেও কূটনৈতিক সমাধান...
সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত "শাহীন স্কুল"-এ আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে বৈশাখী র‍্যালি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি।দিবসটি উপলক্ষে সকালে স্কুল থেকে একটি বর্ণিল বৈশাখী র‍্যালি বের করা হয়। রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মো: আব্দুস সামাদ এবং মো: রাকিব হোসেন।এছাড়াও স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিনটির আনন্দ ভাগ করে নেন।স্কুল মাঠে ...
ইউআইটিএস-এ আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সকালে একটি ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সকাল ১০টায় এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ, যেখানে ইউআইটিএস-এর পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। অতীতের সব ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছরে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক...