Thursday, October 29

নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিয়ে বিভিন্ন স্থান থেকে এসে নাগেশ্বরী উপজেলা মুক্তমঞ্চে সমবেত হন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সাইফুর রহমান রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগেশ্বরী পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও বিএনপি নেতা আজহারুল ইসলাম আল আমিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজুর রহমান মিনহাজ।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *