Wednesday, August 12

সলঙ্গা থানামোড়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গা থানামোড়ে অত্যাধুনিক ও কম্পিউটারাইজড চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ‘সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। বুধবার (১২ আগস্ট) সকালে সলঙ্গা থানামোড়ের মীর প্যালেসে (আছিয়া বছির মেডিকেল সেন্টার সংলগ্ন) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়েছে।

সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, আলহাজ্ব সাইফুল ইসলাম এবং আবু হানিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, এখানে সেবাকেই প্রধান্য দেওয়া হবে এবং সম্পূর্ণ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের রোগ নির্ণয়ে সহযোগিতা করা হবে। এছাড়াও অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিশেষ সুবিধা এবং কুরআন হাফেজ ও ইমামদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন ডা. আরিফুল ইসলাম নাইম, ডা. মাসুমা আক্তার এবং ডেন্টিস্ট রাজিয়া সুলতানা। সবশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *