বুধবার, মে ৬

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

|| নিজস্ব প্রতিবেদক ||

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৬ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আদালত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে ৩০ এপ্রিল তিনি উচ্চ আদালতের আশ্রয় নেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *