Saturday, October 17

সারাদেশ

পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদদ্য নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদদ্য নিহত

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সদস্য নিহত হয়েছে। নিহতের নাম মোঃ ইমন হোসেন (২৫)।বৃহস্পতিবার (৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ইমন হোসেন উপজেলার মোঃপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।স্থানীয় ও হিল আনসার সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ এসএমজি থেকে ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। পরে হাফপ্যান্ট পরিহিত দুই ব্যক্তি দ্রুত দৌড়ে শান্তিগ্রাম এলাকার দিকে পালিয়ে যেতে দেখা যায়।স্থানীয়রা জানান, গুলির শব্দে শুনে ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান, দোকানের সামনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছেন ইমন হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।নিহত ইমনকে নিজ দলের সদস্য দাবি করে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন।...
নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এসআই নিরঞ্জন রায়ের নেতৃত্বে একটি দল নাগেশ্বরী কলেজ মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নাগেশ্বরী থেকে ফুলবাড়ীগামী সড়কের উত্তর পাশে একটি ইউক্যালিপটাস বাগানে সন্দেহভাজন এক ব্যক্তিকে অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মোঃ মারুফ ইসলাম (২২)। তিনি নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়া এলাকার বাসিন্দা।পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য...
খুলনা প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা, গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা, গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা বুধবার (৬ মে) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।সভা শুরুর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রয়াত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় পাইকগাছা চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোয়ার্দার রসুল বাবু ও ক্লাবের নির্বাহী সদস্য মাকসুদুর রহমানের চাচা শামসুল হক হাওলাদারের স্মরণেও শ্রদ্ধা নিবেদন করা হয়।সভাপতির বক্তব্যে মোস্তফা সরোয়ার নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রেসক্লাবের মর্যাদা ও ঐতিহ্য ধরে রাখতে সবাইক...
ঐতিহাসিক বালাকোট ও শাপলা চত্বরের চেতনা মুসলিম মুক্তির প্রেরণা: তালাবায়ে আরাবিয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঐতিহাসিক বালাকোট ও শাপলা চত্বরের চেতনা মুসলিম মুক্তির প্রেরণা: তালাবায়ে আরাবিয়া

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখা কর্তৃক “ঐতিহাসিক বালাকোট থেকে শাপলা: মুসলিম প্রেরণা” শীর্ষক আলোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ মে) জেলা শহরস্থ দিগন্ত মিলনায়তনে মুসলিম জাতির গৌরবময় ইতিহাস ও সমসাময়িক প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হয়। সংগঠনটির শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।খন্দকার আরিফ সঞ্চালিত সভায় সভাপতির বক্তব্যে মোঃ মাহমুদুল হাসান বলেন, "বালাকোট ও শাপলা উভয়ই মুসলিম জাতির জন্য প্রেরণার উৎস। এগুলো আমাদের পূর্বসূরীদের আত্মত্যাগ ও আন্দোলনের প্রতিচ্ছবি, যার ধারাবাহিকতায় আজকের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আমরা যদি তাদের আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারি, তবে বিশ্বের নির্যাতিত মুসলিম জাতির মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম হবো।"সি: সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শে...
সরকারি খরচে আইনি সহায়তা খুবই প্রশংসনীয় সিদ্ধান্ত: উপাচার্য তাজ উদ্দিন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সরকারি খরচে আইনি সহায়তা খুবই প্রশংসনীয় সিদ্ধান্ত: উপাচার্য তাজ উদ্দিন

|| নিজস্ব প্রতিবেদক ||‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে "আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা ২০২৫" শীর্ষক এই সেমিনার আয়োজিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুলহাস উদ্দিন। তিনি আইনগত সহায়তা বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ এবং আইনের প্রায়োগিক বিষয়ে বিশদ দিকনির্দেশনা প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্র...
শাপলা চত্বর গণহত্যায় শহীদদের স্মরণে পানছড়িতে হেফাজতে ইসলাম’র দোয়া ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শাপলা চত্বর গণহত্যায় শহীদদের স্মরণে পানছড়িতে হেফাজতে ইসলাম’র দোয়া ও আলোচনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়িতে হেফাজতে ইসলামের উদ্যোগে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর গণহত্যায় সকল শহীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ মে) সকাল দশটায় বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা সভাপতি মাওলানা শাব্বির মাহমুদের সভাপতিত্বে এ সভা করা হয়।এসময় বক্তরা বলেন, ৫ই মে ২০১৩ সালে শাপলা চত্বরের সমাবেশ কোনো রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিল না, বরং তা ছিল ঈমানি দাবি আদায়ের এক শান্তিপূর্ণ অবস্থান। কিন্তু রাতের অন্ধকারে নিরস্ত্র, ঘুমন্ত ও ইবাদতরত মানুষের ওপর যে ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছিল, তা আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যারা দ্বীনের মর্যাদা রক্ষায় সেদিন নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা প্রচলিত আইনে প্রকৃত দোষীদের বিচার চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়...
নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়াডের বদিজমাপুর গ্রামের বাড়ির পাশে ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, তিনজন মিলে ক্ষেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবাইদুল হক (৩২) গুরুতর আহত হলে তার সাথে থাকা লোকজনসহ পরিবারের লোকজন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত ওবাইদুলের ১টি কন্যা ও ১টি পুত্র সন্তান রয়েছে।‎স্থানীয় সাবেক ইউপি সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, তিনজন মিলে ধান কাটতে গিয়ে ওবাইদুল হক বজ্রপাতের স্বীকার হয়। পরে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসার পর ছেলেটির মৃত্যু হয়।এ ব্যপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, আমরা অফিসিয়ালভাবে কোনো সংবাদ পাইনি। ...
শাপলা চত্বরের ১৩ বছর: এক অমীমাংসিত জাতীয় অধ্যায়
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শাপলা চত্বরের ১৩ বছর: এক অমীমাংসিত জাতীয় অধ্যায়

|| আব্দুর রহমান জামী ||‎রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত সেই রক্তাক্ত ঘটনার ১৩ বছর পূর্তি আজ। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও ঘটনাটির পূর্ণাঙ্গ সত্য উদঘাটন, হতাহতদের নির্ভরযোগ্য পরিসংখ্যান নির্ধারণ এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে। এই অনিরসনীয় বাস্তবতা জাতির বিবেককে আজও নাড়া দেয় এবং ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে শাপলা চত্বরের সেই রাত ন্যায়বিচারের প্রয়োজনীয়তাকে আরও গভীরভাবে সামনে নিয়ে আসে।‎‎সেই রাতের ঘটনাপ্রবাহ নিয়ে রয়েছে অসংখ্য প্রশ্ন এবং ভিন্নমুখী বিশ্লেষণ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, বিভিন্ন মহলের বক্তব্য এবং তৎকালীন পরিস্থিতি মিলিয়ে এটি কেবল একটি ঘটনা নয়; বরং দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে বিবেচিত হয়। কী ঘটেছিল, কতজন প্রাণ হারিয়েছেন, কারা নিখোঁজ হয়েছেন—এসব প্রশ্ন আজও স্পষ্ট ও সর্বজনগ্...
মানিকগঞ্জে হিরোইনসহ দুইজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে হিরোইনসহ দুইজন গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (৪ মে) বিকেলে সদর উপজেলার পাঁচ বারইল গ্রাম থেকে আটক করা হয় তাদের। পরে মাদক মামলায় দেখানো হয় গ্রেপ্তার।তারা হলেন সঞ্জয় রাজবংশী চন্ডী (২৫) ও মিলন মিয়া (২৮)।দুজনই পাঁচ বারইল গ্রামের বাসিন্দা।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় গোপাল রাজবংশীর বাড়ির সামনে থেকে আটক করা হয় সঞ্জয় ও মিলনকে। এ সময় সঞ্জয়ের কাছ থেকে ৯ গ্রাম ও মিলনের কাছ থেকে জব্দ করা হয় ৬ গ্রাম হেরোইন।ওসি বলেছেন, আটক ব্যক্তিদের নামে সদর থানায় মামলা হয়েছে। দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিলেন তারা।...
শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষক, অভিভাবক, গ্রামবাসী একাট্টা হয়ে মিছিল বের করে।মঙ্গলবার (৫ মে) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকা প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দ্রুত বিচার আইনে আসামির শাস্তির আশ্বাস দিয়ে উত্তেজিত পরিস্থিতি শান্ত করে পুলিশ। অবরোধ প্রত্যাহার করে নিলেও ধর্ষকের ফাঁসির দাবিতে অনড় বিক্ষুব্ধরা।এরআগে, সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপ-সুখানগাড়ী মহল্লায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। রাতে থানায় মামলা দায়ের হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ইদ্রিস আলী (৬০) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার মৃত আক্কাস ...