খুলনায় বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীর বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রবিবার (৮ মার্চ) সকাল থেকে তিনি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার ঘুরে বাজারদর ও পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে তিনি নিউমার্কেট কাঁচা বাজার এবং বয়রা বাজার ঘুরে দেখেন। এ সময় অধিকাংশ দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হলেও কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না বলে তিনি উল্লেখ করেন। কয়েকটি প্রতিষ্ঠানে মালিকদের অনুপস্থিতিও তার কাছে সন্দেহজনক মনে হয়েছে বলে জানান এবং এ বিষয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।প্রশাসক বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেদিকে সবার নজর রাখতে হবে। বিশেষ করে রমজানের শেষ দিকে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন ক্রেতারা ন্যায্...










