রবিবার, জুন ২৮

রংপুরে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

|| রংপুর প্রতিনিধি ||

আজ রবিবার (২৮ জুন) রংপুর সিটি কর্পোরেশন অডিটরিয়ামে এক শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শিশুর সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশজুড়ে এই ক্যাম্পেইন পরিচালনা করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধত্বসহ বিভিন্ন পুষ্টিজনিত রোগ থেকে মুক্ত রাখতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নির্দিষ্ট বয়সের আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান এবং বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। কেননা একটি সুস্থ ও সবল শিশুই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল চাবিকাঠি। আজ দিনব্যাপী এই পুষ্টি ক্যাম্পেইন উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *