
|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধ (নওগাঁ ও জয়পুরহাট) ||
নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের ভ্যান লাইসেন্স বিক্রি হচ্ছে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যখন গোবরচাপা কাজীর মোড়ে লাইসেন্স বিক্রির কার্যক্রম চলছিল, ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ গ্রুপটি আকস্মিক হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং আদায়কৃত নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। মথুরাপুর ইউনিয়নে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা সমিতির সভাপতি মোঃ আত্তার হোসেন-সহ গুরুতর আহতরা বর্তমানে বদলগাছী ৫০ শস্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ আত্তার হোসেন ও মোঃ সুজন রহমানবলেন, স্থানীয়রা এক ইউনিয়নের লাইসেন্স অন্য ইউনিয়নে অবৈধভাবে বিক্রি করার কারণে ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এর ফলে ইউনিয়নের নিজস্ব উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই ঘটনার পর থেকে গোবরচাপা বাজার ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
