খুলনার শালতা নদীতে ভাসমান লাশ, যুবকের পরিচয় জানতে পিবিআই-সিআইডির তৎপরতা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সংযোগস্থলে শালতা নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে।রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, ভদ্রা নদীর শাখা শালতা নদীতে মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে—এমন সংবাদ পেয়ে প্রথমে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নৌ-পুলিশকে জানানো হলে তারা মরদেহটি নদী থেকে তুলে পাড়ে নিয়ে আসে।পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট, গেঞ্জি ...










