
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত লালমনিরহাটের শিক্ষার্থীদের সংগঠন ‘লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২০২৭ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মোসাদ্দেক হোসেন সভাপতি এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাহিদ হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
গত মঙ্গলবার (৩০ জুন) সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. শাহ আলম কবির প্রামানিক এবং সাবেক সভাপতি মুহিউল ইসলাম ও রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ওসমান গণি, আব্দুল্লাহ বিন হাবিব, মোসলেমা আক্তার ও আরমান হোসেন আপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানজীম ইসলাম নোমান, নিশাত সরকার ও মানিক হোসেন মনোনীত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আলম ও ওসমান আলী, অর্থ সম্পাদক নুদরাত নাওয়ার প্রান্তি, উপ-অর্থ সম্পাদক মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক সাকিব হোসেন, উপ-দপ্তর সম্পাদক তানজীর আলম ও মিম সুকু, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে কনক কুমার রায় দায়িত্ব পেয়েছেন।
শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল সজিব, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তামজিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম মাহিম, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিবুর রহমান সিফাত, ছাত্রীবিষয়ক সম্পাদক তানজিলা জাহান, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক সানজিদা সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকসানা রফিক, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমানী রায় হীরা ও আরমান আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মুশফিকুল ইসলাম কমিটিতে স্থান পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোসাদ্দেক হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী সংগঠন। নিজ জেলা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এসে আমরা যেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের এই ক্যাম্পাসে একটি পরিবারের মতো পথ চলতে পারি, একে অপরের পাশে দাঁড়াতে পারি—এই প্রত্যয় নিয়েই আমরা কাজ করে যাব। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
