নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোমবার (২২ জুন) উপজেলা চত্বরে সুবিধাবঞ্চিতদের মাঝে ছাগল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় শাকসবজি, ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে।সুবিধাবঞ্চিত নদীর তীরবর্তী চরাঞ্চাল থেকে আসা গ্রাহকগণ বলেন, আমাদেরকে ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা থাকলেও অতি কম দামের রোগা ও ছোট ছাগল দিয়ে প্রতারণা করা হয়েছে এবং গাছের চারা দিয়ে ১শত করে টাকা নেয়া হয়েছে।সুবিধাভোগী হাসান, আছিয়া বলেন, আমাদের যে ছাগল দেয়া হয়েছে তার দাম ২থেকে আড়াই হাজার টাকা হবে। কিন্তু আমরা জেনেছি আমাদের ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা। একটি সূত্র জানিয়েছে, ঠিকাদার ও সলিডারিটির কর্মকর্তারা যোগসাজসে নামমাত্র কোটেশন ব্যবহার করে ছাগলের দাম অতিরিক্ত দেখিয়ে অল্প দামে ছাগল ক্রয় করে বাকী টাকা আত্মসাত করা হয়েছে।...










