রূপসা বাগমারায় গুলিতে যুবক নিহত, রাতের ঘটনায় এলাকায় আতঙ্ক
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল (যাকে স্থানীয়রা বাছেদ বিকুল নামেও চেনেন) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত বিকুল বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।এলাকাবাসী জানান, গভীর রাতে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কদমতলা বালুর মাঠ এলাকায় গিয়ে তারা বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ২টার দিকে তিনি মারা যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে বিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পুলিশ সূত্র দাবি করেছে, নিহত বিকুল খুলনার একটি কুখ্যাত সন্ত্র...










