চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের অব্যাহত তীব্র ভাঙন প্রতিরোধে ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত নদের তীরে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, সাম্প্রতিক সময়ে কয়েক দফার আকস্মিক বন্যায় ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলমারীর ডান তীররক্ষা বাঁধ মারাত্মক ভাঙনের মুখে পড়ে। এতে কাঁচকোল বাজারের উত্তরে সড়কটারী, শিমুলতলী ও ময়নার খামার এলাকায় নদের পাড়ে বসানো কংক্রিটের ব্লক ও বোল্ডারের স্লোপ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়কটারী (মাগুরার বিল) মসজিদের কাছে বাঁধের প্রায় ৪০ শতাংশ অংশ বিলীন হওয়ায় কাঁচকোল ও আশপাশের এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক স্থানে ধস দেখা দেওয়ায় ন...










