Friday, October 16

সারাদেশ

সুবিপ্রবি’র ভিসি নিযুক্ত হওয়ায় পাবনায় প্রফেসর ড. জাকির হুসাইনকে সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবি’র ভিসি নিযুক্ত হওয়ায় পাবনায় প্রফেসর ড. জাকির হুসাইনকে সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ জাকির হুসাইনকে পাবনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার (২ আগস্ট) পাবনা আলিয়া মাদ্রাসা ও আদর্শ মহিলা কলেজের উদ্যোগে স্ব স্ব প্রতিষ্ঠানে আলাদাভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন পাবনা আলিয়া মাদ্রাসা ও আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এবং জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।আদর্শ মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কালাম আজাদ শিক্ষক মণ্ডলীকে সঙ্গে নিয়ে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।অন্যদিকে পাবনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সহ-সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো...
ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ মোয়াজ্জেমের বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সারাদেশ

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ মোয়াজ্জেমের বিরুদ্ধে

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের আর্থিক হিসাব পরিচালনার জন্য ব্যাংকে নির্ধারিত অ্যাকাউন্ট রয়েছে। নিয়ম অনুযায়ী এই হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য পদাধিকারবলে মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষরের প্রয়োজন হয়।অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান পরিচালনা কমিটির সিদ্ধান্ত বা কোনো অনুমোদন ছাড়াই সম্পূর্ণ জালিয়াতির আশ্রয়...
চিলমারীতে ৪০ বছরের পুরনো জরাজীর্ণ ব্রীজ যেন মরণফাঁদ
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ৪০ বছরের পুরনো জরাজীর্ণ ব্রীজ যেন মরণফাঁদ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দুধকুমার বিল খালের (স্থানীয়ভাবে 'নালা') ওপর নির্মিত ৪০ বছরের পুরনো নালাপাড় ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। চিলমারী-কুড়িগ্রাম কেসি রোড সংলগ্ন এই গুরুত্বপূর্ণ বাইপাস সড়কের ব্রিজটি দিয়ে প্রতিদিন চিলমারী ও উলিপুর উপজেলার হাজার হাজার মানুষ আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে নির্মিত এই ব্রিজটির মূল গার্ডার ও মাঝের অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এর দুই পাশের সুরক্ষাবেষ্টনী বা রেলিং ভেঙে খালে বিলীন হয়ে গেছে। ওপরের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়ায় রাতের বেলা যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে রিকশা, ভ্যান বা অটোরিকশা ছাড়া সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে।বালাবাড়ী...
বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে ফেলার দুটি পৃথক ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার পাশের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা ইনসান হোসেনের ইশারায় সুমন হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ওই মেহগনি গাছটি কেটে ফেলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় কেউ এতে বাধা দেওয়ার সাহস পাননি।এদিকে একই ইউনিয়নের পারসোমবাড়ী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে থাকা আরও একটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, কাবিল নামের এক ব্যক্তি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি বা ...
ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||বিএনপি দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২ আগস্ট) দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, "বাংলাদেশে এক দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এর মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর তা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।"তিনি আরও বলেন, "গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য কাজগুলোও সহজ হয়ে যায়। বিচারাঙ্গনকে যদি সত্যিকার অর্থে প্রভাবমুক্ত রাখা যায়, তবে সাধারণ নাগরিকরা তার সুফল পাবে। একইভাবে দক্ষ প্রশাসন ও কার্যকর সংসদীয় কমিটির মাধ...
শিশুদের মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ানোর আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শিশুদের মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ানোর আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা বলেন, "বাচ্চার মেধা বিকাশের জন্য নিয়মিত দুধ ও ডিম খাওয়ান। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন দুধ ও ডিমের কোনো বিকল্প নেই।"রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়ায় খামারিদের মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩ হাজার ৭ শত সুবিধাভোগী খামারির মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ করা হয়। 'মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প'-এর ...
নাগেশ্বরীতে ৩২ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৩২ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।‎‎উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এইচ. এম. খোদাদাদ হোসেনের সভপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও অত্র প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু জাকারিয়া, সহকারী প্রকৌশলী এইচএম শাহীন, সোসাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ বাবুল আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌ...
ইবি তালাবার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতির ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতির ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও মো. সিহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান করেছেন। সম্প্রতি কুষ্টিয়ায় অনুষ্ঠিত ইবি তালাবার কাউন্সিল অধিবেশন শেষে তারা সংগঠনের সদস্য ফরম পূরণ করার মাধ্যমে এই যোগদান সম্পন্ন করেন। যোগদান শেষে নতুন সদস্য হিসেবে এই দুই ছাত্রনেতাকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম সায়েম, জেলা শাখার সাধারণ সম্পা...
হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মো. ফয়সাল হোসেন (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১ আগস্ট) হরিরামপুর থানাধীন জিটকা আনন্দমোহন স্কুলের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফয়সাল হোসেন হরিরামপুর থানার গোপীনাথপুর মোজাম পাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। আটককালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ: ০১/০৮/২০২৬) রুজু করা হয়েছে।...
‎ইবির ওরিয়েন্টেশনের খাবার মুখে তুলতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‎ইবির ওরিয়েন্টেশনের খাবার মুখে তুলতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) দুই পর্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে দুপুরে নবীন শিক্ষার্থীদের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। তবে নিম্নমান, টক হয়ে যাওয়া ও নষ্ট চাল-ডাল পরিবেশনের কারণে সেই খাবার মুখে তুলতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী। এ নিয়ে নবীনদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পেয়েছে।‎‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন মোট ১৪টি কমিটি গঠন করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে আহ্বায়ক করে ৮ সদস্যের একটি ‘আপ্যায়ন উপ-কমিটি’ করা হয়। প্রাথমিক পর্যায়ে খাবারের বাজেট ধরা হয়েছিল ১২ লাখ ৫ হাজার টাকা। তবে পরবর্তীতে তা কমিয়ে ভ্যাটসহ প্রতি প্যাকেট খাবারের মূল্য ২৫০ টাকা নি...