Friday, October 16

সারাদেশ

শিবালয়ের তেওতায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে যুবসমাজের বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ, সারাদেশ

শিবালয়ের তেওতায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে যুবসমাজের বিক্ষোভ ও সমাবেশ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নে মাদকের গ্রাস থেকে তরুণ ও উদীয়মান প্রজন্মকে বাঁচাতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) তেওতা বাজারের ঐতিহাসিক নজরুল প্রমিলা মঞ্চের সামনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়।প্রতিবাদী মিছিলটি তেওতা বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। 'মাদকমুক্ত তেওতা চাই', 'মাদককে না বলুন'—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে নজরুল প্রমিলা মঞ্চের প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও যুবসমাজের সম্মিলিত অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন মোঃ রমজান শেখ, মোঃ চুন্নু মিয়া, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মাওলানা মহিদুল ইসলাম, মোঃ শাহীন...
খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, চারা বিক্রিতে নতুন রেকর্ড
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, চারা বিক্রিতে নতুন রেকর্ড

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আজ মঙ্গলবার (১১ আগস্ট) শেষ হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত মাসব্যাপী বৃক্ষমেলা। শেষ দিনে এসে মেলায় চারা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা। গত বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।মেলা নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় গত ১১ জুলাই শুরু হয় এ বৃক্ষমেলা। শুরু থেকেই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।মেলার শেষ পর্যায়েও সেই আগ্রহে ভাটা পড়েনি। গত রবিবার একদিনেই ২ হাজার ৮২৩টি চারা বিক্রি হয়েছে। এসব চারার বিক্রয়মূল্য ছিল ৪ লাখ ১৮ হাজার ৫৯০ টাকা।মেলা শুরুর দিন থেকে সোমবার পর্যন্ত মোট ৭১ হাজার ৮০১টি চারা বিক্রি হয়েছে। এর বিপরীতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা।...
কুড়িগ্রামে শহিদুল হত্যাকাণ্ড: আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে শহিদুল হত্যাকাণ্ড: আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের খামার আন্ধারীঝার গ্রামে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুকুর আলী, আলম ও মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের ছেলে হৃদয় মিয়া, সমাজসেবক মোস্তাফিজুর রহমান রিপনসহ স্থানীয়রা।উল্লেখ্য, গত ১০ অক্টোবর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মাছ ধরার কোচের আঘাতে শহিদুল ইসলাম নিহত হন। ঘটনার দিনই মারামারি ও হত্যার সঙ্গে জড়িত অভিযোগে দেশি অস্ত্রসহ ১৭ জনকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পরবর্তীতে তাদের কুড়িগ...
ইবির লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি ড. মুন্সি মুর্তজা আলীর দায়িত্ব গ্রহণ‎‎
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি ড. মুন্সি মুর্তজা আলীর দায়িত্ব গ্রহণ‎‎

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলী। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় বিভাগের কনফারেন্স রুমে তাকে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম।‎‎দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।‎‎এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ওবায়দুল ইসলামসহ লোকপ্রশাসন বিভাগের অন্যান্য শিক্ষকরা।‎‎এর আগে সো...
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে সরিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে তারা এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।এ সময় শিক্ষার্থীদের ‘টাকা নয়, মেধা’, ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘চাচা-মামা না চাকরি, চাকরি চাকরি’, ‘নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ...
মান্দায় এলজিইডির কার্যসহকারীকে জিম্মি করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মান্দায় এলজিইডির কার্যসহকারীকে জিম্মি করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মান্দায় এলজিইডি কার্যালয়ের এক কার্যসহকারীকে কৌশলে একটি ঘরে নিয়ে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, অর্থ দাবি এবং জোরপূর্বক ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার কুসুম্বা মোড় এলাকার কনক কুমার (৩০), কুসুম্বা দক্ষিণপাড়া এলাকার সাজ্জাদ হোসেন (২৮) এবং বড়পই গ্রামের তানজিমা খাতুন (৪৪)।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, তানজিমা খাতুন বেশ কিছুদিন ধরে দাপ্তরিক কাজের কথা বলে মান্দা উপজেলা এলজিইডি কার্যালয়ের কার্যসহকারী মো. আলমগীর হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। গত ৭ আগস্ট রাতে ফোন করে তিনি আলমগীরের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আলমগীর কুসুম্বা মসজিদ এলাকায় যান।অভিযোগ রয়েছে, সেখ...
বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে এক বছর আগে। ভবনের ছাদে দেখা দিয়েছে ফাটল, বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। কোথাও কোথাও ভবনের অবকাঠামোগত অবস্থাও নাজুক। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের থাকতে হচ্ছে চরম আতঙ্কের মধ্যে।৫০ শয্যাবিশিষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ভবনটি নির্মাণ করা হয় ১৯৭৫ সালে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল ছিল ৫০ বছর। সে হিসাবে ২০২৫ সালেই ভবনটির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এরপরও বিকল্প ব্যবস্থা না থাকায় পুরোনো এই ভবনেই চালিয়ে যেতে হচ্ছে চিকিৎসা কার্যক্রম।সম্প্রতি সরেজমিনে হাসপাতাল ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। কয়েকটি অংশের পলেস্তারা খসে প...
মানিকগঞ্জের পুখুরিয়ায় ব্রিজের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের পুখুরিয়ায় ব্রিজের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে হাজী সুপার মার্কেট সংলগ্ন ব্রিজের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১০ আগস্ট) সকালে ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন হতে পারেন। কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে ঘটনাস্থলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। পরিচয় শনাক্ত ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।...
বকশীগঞ্জে বিদ্যুতের ‘লুকোচুরি’, অতিষ্ঠ গ্রাহক
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিদ্যুতের ‘লুকোচুরি’, অতিষ্ঠ গ্রাহক

|| আহমেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||কারেন্ট কখন আসে, কখন যায়—তার যেন কোনো ঠিক নেই। প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধারণ মানুষ। বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন সময়ে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস।জানা গেছে, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ উপজেলায় একটি সাপ্লাই সাব-স্টেশন কেন্দ্র রয়েছে। এটি শেরপুর জেলার গাজীর খামার গ্রিড সাব-স্টেশন কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়। বকশীগঞ্জ সাপ্লাই সাব-স্টেশন কেন্দ্রের আওতায় প্রায় ৭৫ হাজার আবাসিক এবং ১ হাজার ৭০০ সেচ গ্রাহক রয়েছেন।বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, পিক সময়ে উপজেলায় বিদ্যুতের চাহিদা ২১ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। ফলে ঘাটতি থাকছে ১৩ মেগাওয়াট। অন্যদিকে, অফ-পিক সময়ে বিদ্যুতের চাহিদা ১...
বেরোবিতে মিঠাপুকুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আল মামুন ও রনি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে মিঠাপুকুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আল মামুন ও রনি

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অধ্যয়নরত মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মিঠাপুকুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মোজাহিদুল ইসলাম রনি দায়িত্ব পেয়েছেন।সোমবার (৬ আগস্ট) প্রকাশিত নতুন কমিটির অনুমোদনপত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।কমিটিতে সহ-সভাপতি হিসেবে আনাফুল ইসলাম, পলক চন্দ্র, শারমিন সুলতানা, মো. মুশফিকুর রহমান, আতিকা পারভীন মিথিলা, মো. ইব্রাহিম, ফাহিমা আক্তার, মো. মাজহারুল ইসলাম, মো. সোহেল রানা, তানিয়া ফারদিন ও সাজিদ হাসান সুজনসহ অনেকে রয়েছেন।এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. পারভেজ হাসান সায়েম, ওমর ফারুক, মিনহুল জান্নাত মৌ, সাজ্জা...