খুলনার উন্নয়ন দাবিতে নগরীতে মানববন্ধন
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “আমরা বৃহত্তর খুলনাবাসী”-এর উদ্যোগে শনিবার (২৩ মে) নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা খালিশপুর শিল্পাঞ্চলের বন্ধ মিল-কলকারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ চালু, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জিয়া হল নির্মাণ, বিভাগীয় স্টেডিয়াম সংস্কার, খুলনা হাইটেক পার্কের কাজ শুরু এবং রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু সড়ক ও সোনাডাঙ্গা-ময়ূর বাইপাস সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান।সংগঠনের সহ-সভাপতি সরদার আবু তাহের-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি-এর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শামীমা সুলতানা শিলু এবং বা...










