Thursday, October 15

সারাদেশ

তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনের চরে মাছ ধরা এবং কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কৃষক ও রাখাল পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শরীফ নামে এক কৃষকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে হান্নান এবং বুধবার সকালে শরীফ, সোহাগ, সজিব, গিয়াস ও সবুজ নামে ছয়জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার চর মোজাম্মেল এলাকার জিয়া বাজার সংলগ্ন ফজলু হাওলাদার ব্লকে ফসলি জমির ক্ষতি করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় খালে মাছ ধরতে আসা কৃষক সজিব ওই নির্মাণকাজে বাধা দেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত ...
সাটুরিয়ায় মাকে মারধরের অভিযোগে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় মাকে মারধরের অভিযোগে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল ২ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই এলাকার মৃত শমসের আলীর নাতি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে নানার বাড়িতে মাদকাসক্ত অবস্থায় নিজের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন সোহেল রানা। একপর্যায়ে তিনি বসতঘরের দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।পরদিন বুধবার সকালে ভুক্তভোগী মা প্...
সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন ভুটানের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল। কুড়িগ্রামে প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা, দূরত্ব ও পণ্য পরিবহনের সম্ভাবনা যাচাই করতে বুধবার (২ সেপ্টেম্বর) তাঁরা বন্দরটি পরিদর্শন করেন।‎প্রতিনিধি দলে ছিলেন ভুটানের জিএমসিএর উপপরিচালক (আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়াদি) কালদেন দর্জি, সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।‎এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, ...
সত্য প্রকাশে বিশেষ অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক আমিনুল ইসলাম
সর্বশেষ, সারাদেশ

সত্য প্রকাশে বিশেষ অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক আমিনুল ইসলাম

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||সাংবাদিকতায় সত্য প্রকাশে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন।গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনলাইন পত্রিকা ‘কালের নতুন সংবাদ’-এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও সেরা সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্মারক তুলে দেওয়া হয়।কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল হোসাইন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা...
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি
সর্বশেষ, সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে বাসটির রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সচেতন মহল।আজ ২ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের বাসগুলো দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করে চলছে। স্মারকলিপিদাতারা সেলফী পরিবহনের গত কয়েক বছরের দুর্ঘটনার রেকর্ড, মামলা, গাড়ির ফিটনেস, রুট পারমিট ও চালকদের লাইসেন্স তদন্তের জোর দাবি জানান। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মহাসড়কটিতে এই পরিবহনের রুট পারমিট বাতিল রাখার আহ্বান জানানো হয়।সচেতন নাগরিক সমাজের আহ্ব...
ভূরুঙ্গামারীতে গভীর রাতে অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে গভীর রাতে অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের দায়ে মেসার্স খোকন ব্রিক্সের মালিকসহ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে মোট ৩২ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতে গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে ইটভাটার ঘরে সার মজুদের অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শফিকুল ইসল...
শজিমেকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শজিমেকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা নিশ্চিতকরণসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যাজমা জটিলতা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। স্বজনদের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানালে চিকিৎসকদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকেরা স্বজনদের ম...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনাগাজীতে আল-আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনাগাজীতে আল-আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

|| বিশেষ প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীতে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল আল-আমিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র‍্যালিতে তাঁতীদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ‘শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’সহ নানা স্লোগান দেন তারা।র‍্যালি শেষে উপজেলা জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল আল-আমিন বক্তব্য দেন।বক্তব্যে আব্দুল আল-আমিন বলেন, বিএনপি দেশের মানু...
নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য র‍্যালি, দোয়া, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজার রহমান সিদ্দিকী আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ আলী।অন্যান্য...
খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩১টি ওয়ার্ডে মশার লার্ভা নিধন অভিযান শুরু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩১টি ওয়ার্ডে মশার লার্ভা নিধন অভিযান শুরু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে এ অভিযান শুরু হয়। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে এ কার্যক্রম চলবে।সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।উদ্বোধনকালে তিনি বলেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেসিসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এডিস মশার বংশবিস্তার পুরোপুরি ঠেকাতে হলে এর প্রজননস্থল ধ্বংস করতে হবে।নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ঘরের ভেতর, ছাদ, বারান্দা কিংবা বাড়ির আশপাশে কোনো পাত্র বা স্থানে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, স...