পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাথরুমে পেয়ে শিক্ষকের ধর্ষণচেষ্টা অতঃপর…
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি সংগঠিত হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, সোমবার টিফিনের সময় ওই ছাত্রী বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মোশা...










