খুলনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর যৌথ উদ্যোগে খুলনায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা গোলাম মুর্শেদ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা...










