Thursday, November 26

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে: হুমায়ূন কবীর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা সদর থানা বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ।

সভাপতির বক্তব্যে কে এম হুমায়ূন কবীর অভিযোগ করেন, ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও মদদকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা ও ককটেল হামলাসহ বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার এমন অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে গুজব ও নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ঐক্য ও শান্তি বিনষ্ট করা যাবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী, কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম হোসেন, হালিমা আক্তার খানম, মো. নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, শেখ জিয়াউর রহমান জিয়া, মো. মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মো. জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এস এম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, সৈয়দ আজাদ, মৌফারসের আলম লেনিন, মাফিজুল ইসলাম, সরোয়ার মাতুব্বর, মিজানুর রহমান, কে এম সেলিম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, ময়েজ উদ্দিন চুন্নু, সাঈদুর রহমান সাঈদ, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, বিএম জাকির হোসেন, আবুল কালাম আজাদ লাভলু, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সাহারুজ্জামান মুকুল, হাসিব চৌধুরী, রমজান খলিফা, আজমল আলী শাহিন, অমীন শেখ, ইঞ্জিনিয়ার আলিম, আজমল হোসেন মিঠু, ওয়াহিদা পারভীন, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন, আনিকা সুলতানা নিপা ও শারমিন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *