লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত
পরিবর্তনের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে--সৈয়দা রিজওয়ানা হাসান|| নিজস্ব প্রতিনিধি ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে ৬১৯৩ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সমাবর্তন চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।সমাবর্তন শিক্ষা অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি উল্লেখ করে এসময় তিনি বলেন, আজ শিক্ষার্থীরা জীবনের এক দাপ থেকে আরেক দাপে পদর্পন ক...










