মঙ্গলবার, এপ্রিল ১৪

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় সেগুন ও গামারীর গোল কাঠ আটক করা হয়।

অভিযান চলাকালে মোট ৮০.১১ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা।

পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *