মঙ্গলবার, এপ্রিল ২৮

সারাদেশ

ভূরুঙ্গামারীতে দুই নারী আটক, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে দুই নারী আটক, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ নভেম্বর (রবিবার) রাত ৯ টায় সন্দেহজনক অবস্থায় দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, চারটি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, একটি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি এবং রংপুরের বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাপলা।পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের সময় ভূরুঙ্গামারীতে আসার উদ্দেশ্য এবং জব্দকৃত আলামতের বিষয়ে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্...
কুড়িগ্রামে পুনরায় সরব হচ্ছে অনুমোদনহীন ইটভাটা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে পুনরায় সরব হচ্ছে অনুমোদনহীন ইটভাটা

আইন-নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে কার্যক্রম, প্রশাসনের নজরদারি প্রশ্নবিদ্ধ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলায় আবারও সরব হয়ে উঠেছে অনুমোদনহীন ইটভাটাগুলো। জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলছে এসব ভাটার কার্যক্রম। এর মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা দেখা যায় নাগেশ্বরী উপজেলায়।জানা যায়, জেলার অধিকাংশ ইটভাটাই গড়ে উঠেছে পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, জনবসতি কিংবা বাজার এলাকার সন্নিকটে—যেখানে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, কোনো ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা বা বাজার থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে হতে হবে। এবং পৌরসভা এলাকায় কোনোভাবেই ইটভাটা চালানো যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই আইনের তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছে এসব ভাটার কার্যক্রম।স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা থেকে নির্...
আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি: বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি: বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, আওয়ামীলীগ যা করেছে আমরা তার বিপরীত করবো। তারা চরাঞ্চলে ঝগড়া লাগিয়েছে, বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে, তারা যে সকল অপকর্ম করেছে, আমরা সেটা করবো না।রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, ১৭ বছরের নিপিড়ন নির্যাতনের পরে সুযোগ এসেছে আজকে ঐক্যবদ্ধ হয়ে মা বোনদের সাথে নিয়ে নির্বাচনের দিন ধানের শীষকে বিজয়ী করার। আওয়ামীলীগের এমপিরা সাতবার নির্বাচিত হয়েও লুটেপুটে খেয়েছে কিন্তু মানুষের ভাগ্য বা রাস্তার কোনো উন্নয়ন করেনি এমনকি এলাকায় কোনো শিল্প কারখানা করেনি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা ও বিশ্বাস রাখার ...
রায়পুরায় ১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের উপজেলার মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়াকে (২৬) ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।...
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে অছাত্র ও রাজনৈতিক ব্যক্তিদের দখলে ব্রাকসু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে অছাত্র ও রাজনৈতিক ব্যক্তিদের দখলে ব্রাকসু

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) আটকে গেলো রাজনীতির বেড়াজালে।বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ থাকলেও প্রশাসন বিভিন্ন সময় তাদের সাথে একান্ত আলাপসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে৷অথচ বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্রিয়াশীল সংগঠন থাকলেও কাউকেই ডাকা হয় না৷রবিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবির, বাম ও কয়েকজন সমন্বয়ক নিয়ে মতামত সভার আয়োজন কর করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সদ্য পদত্যাগ করা প্রধান নির্বাচন কমিশনার। এসময় সভায় একে ওপরের সাথে তর্কে জড়িয়ে যায়। ফলে বাধ্য হয়ে নির্বাচন কমিশন হাত জোড় করে ক্ষমা চেয়ে সভা ত্যাগ করেন।এসময় তিনি বলেন, আগামী ৫/৭ দিনের মধ্যে সিন্ডিকেট করে নতুন কমিশন দেন। নতুবা বিশ্ববিদ্যালয়ে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে।এসময় নির্বাচন কমিশনারের সাথে উপাচার্যও সভ...
লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ‘১৪ নভেম্বর’
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ‘১৪ নভেম্বর’

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) আঞ্চলিক পর্ব ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের ৭টি জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বের আহবায়ক ...
খুলনায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া (২২) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার মো. আতিয়ার মোল্লার মেয়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুরাইয়া অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকে ওঠেন তিনি। পথে বয়রা বাজার এলাকায় চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে সুরাইয়া নিচে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গ...
খুলনাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে শনিবার (৮ নভেম্বর ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের বর্তমান পদ থেকে বদলি বা পদায়ন করে সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো।প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসকরা হলেন—১. আহমেদ কামরুল হাসান (১৫৯০৪) — জেলা প্রশাসক, বাগেরহাট থেকে বদলি হয়ে নোয়াখালীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন।২. আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (১৫৯০৬) — জেলা প্রশাসক, কুষ্টিয়া থেকে বদলি হয়ে হবিগঞ্জে জেলা প্রশাসক।৩. মো. আজাদ জাহান (১৫৯১৫) — জেলা প্রশাসক, ভোলা থেক...
রুমি-প্রেমিক সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলা’র আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান সোমবার
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রুমি-প্রেমিক সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলা’র আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান সোমবার

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলার রুমি সৈয়দ আহমদুল হক প্রতিষ্ঠিত "আল্লামা রুমি সোসাইটি, চট্টগ্রাম"-এর প্রতিষ্ঠাকালীন মহাসচিব রুমি-প্রেমিক সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলা'র আজীবন সম্মাননা ও খেতাব প্রদান অনুষ্ঠান আগামীকাল সোমবার (১০ নভেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে এদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের লালখান বাজারস্থ রুমি সোসাইটি আবাসিক এলাকা 'রুহ-আফজা কুটিরে' এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উপদেষ্টা এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। এছাড়াও শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সোসাইটির অন্যান্য সদস্যসহ...
খুলনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মহানগরীর জিয়াহল চত্বরে আয়োজিত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জিয়াহল চত্বর থেকে শুরু হয়ে কেডিএ এভিনিউ প্রদক্ষিণ করে রয়্যাল চত্বরে গিয়ে শেষ হয়। এতে মহানগর, জেলা, থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের ঐক্য ও অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। সেই দিনটি ছিল জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়, যেদিন সেনা ও জনগণের সংহতির মধ্য দিয়ে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছিল।বক্তারা বলেন, এই বিপ্লবের...