দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ভুক্তভোগীর
|| বিশেষ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখলে থাকা কৃষি জমিতে জোরপূর্বক হালচাষ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, পূর্ববর্তী লিজের মেয়াদ শেষ হওয়ায় নতুন লিজ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই যেন জমিতে আবাদ করতে না পারে, সে উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর প্রায় ১২টার দিকে বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম, ঢেকরা গ্রামের হামিদুল ইসলাম, বারাতৈল গ্রামের আজিজুল ইসলাম, প্রধানকুন্ডি গ্রামের আজাদ হোসেনসহ আরও কয়েকজন একটি হালচাষের ট্রাক নিয়ে পিতাম্বরপুর মৌজার কয়েকটি জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করে...










