Friday, September 4

রাজনীতি

ইবি তালাবার সাপ্তাহিক তালিমী জালসা: আত্মোন্নয়নের ওপর তাগিদ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার সাপ্তাহিক তালিমী জালসা: আত্মোন্নয়নের ওপর তাগিদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাপ্তাহিক তালিমী জালসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই জলসা অনুষ্ঠিত হয়। এতে আত্মোন্নয়নমূলক জীবন বিধান, সাংগঠনিক দায়িত্ব-কর্তব্য এবং সমাজ ও রাষ্ট্র গঠনে মুসলমানদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সহ-সভাপতি জাহিদুল ইসলাম, আহসান হাবীব, শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।তালিমী জালসায় আলোচকরা বলেন, কেবল ব্যক্তি নিজেকে নিয়ে নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে জীবন পরিচালনা করা প্রতিটি সচেতন মানুষের কর্তব্য। পাশাপাশি...
ইবি তালাবার নতুন কমিটিকে ইসলামী ঐক্য আন্দোলনের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ

ইবি তালাবার নতুন কমিটিকে ইসলামী ঐক্য আন্দোলনের শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ সেশনের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। আজ মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এই অভিনন্দন জানান।বিবৃতিতে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে নেতৃদ্বয় বলেন, "ইসলামী বিশ্ববিদ্যলয় প্রতিষ্ঠা ও এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসে কুরআন, হাদীস ও ইসলামি শিক্ষার প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং সুশিক্ষা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে তালাবায়ে আরাবিয়ার অবদান চিরস্মরণীয়। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ...
তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

|| মোঃ শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খাঁন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।আজ সোমবার (২০ জুলাই) বাদ এশা কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।আহত মাওলানা রফিকুল ইসলাম খাঁনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তাঁর দুই হাত, দুই পা, হাঁটু এবং কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফ্র্যাকচার (হাড় ভাঙা) হয়েছে। এ ছাড়া তাঁর ডান চোখ ও কপালে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাঁর চোখের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং তিনি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন। তাঁর কোমর...
ক্ষণস্থায়ী জীবনের মোহ ছেড়ে আখেরাতের প্রস্তুতি নিতে হবে: মুহিব্বুল্লাহ ভূঁঞা
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ক্ষণস্থায়ী জীবনের মোহ ছেড়ে আখেরাতের প্রস্তুতি নিতে হবে: মুহিব্বুল্লাহ ভূঁঞা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ২৯ থেকে ৩৫ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা আহকাফের ২৯ থেকে ৩৫ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জিন জাতির এক দলের কাছে পবিত্র কুরআনের বাণী পৌঁছানো এবং তাদের ঈমান আনার ঘটনা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ থেকে মায়াবী কুরআন শুনে জিনেরা যেভাবে প্রভাবিত হয়েছিল এবং নি...
‘আ. লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে’: নাহিদ ইসলাম
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

‘আ. লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে’: নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।’গতকাল রবিবার (১৯ জুলাই) জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর প্রতিরোধে বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।নাহিদ ইসলাম বলেন, ‘উত্তরা গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট এবং প্রতিরোধের প্রধান দুর্গ ছিল। ছত্রিশ জুলাই উত্তরা ও যাত্রাবাড়ী থেকে গণভবনমূখী ঐতিহা...
মানিকগঞ্জে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠিত করার দায়িত্বে শিক্ষা ক্যাডার জাফর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠিত করার দায়িত্বে শিক্ষা ক্যাডার জাফর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আগামী ১৫ই আগস্টের মধ্যেই সকল সাংগঠনিক ইউনিটকে সচল করা, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত পুনঃসংযোগ স্থাপন, নিষ্ক্রিয়দের সক্রিয় করা, সকল পর্যায়ের জনশক্তিকে আন্দোলনের জন্য প্রস্তুত করে পতিত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে দেশে ফেরার পথ সুগমের জন্য মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে ঘাপটি মেরে থাকা সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-কর্মচারী, চিকিৎসক সংগঠন, প্রকৌশলী সংগঠন, আইনজীবী সংগঠন, ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের সাবেক ফ্যাসিস্ট সরকারের সমর্থক-সুবিধাভোগীরা আবার নিষিদ্ধ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দেশে বিশৃঙ্খলা ক...
রামকৃষ্ণপুরে যুবদলের সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক রবিউল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রামকৃষ্ণপুরে যুবদলের সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক রবিউল

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে সলঙ্গা থানা যুবদলের দলীয় প্যাডে থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের ৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।উক্ত কমিটিতে সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে মনোনীত করা হয়েছে।ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দের খবর প্রকাশ হওয়ায় যুবদল-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দ আগামী দিনে রামকৃষ্ণ...
বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইবি তালাবার নবগঠিত কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইবি তালাবার নবগঠিত কমিটির কার্যক্রম শুরু

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবগঠিত কমিটি। আজ রবিবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বর সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবনির্বাচিত সভাপতি এস এম শামীম ও সেক্রেটারি খন্দকার আরিফ। এ সময় সংগঠনের সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান এবং সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে চারাগাছ রোপণ কার্যক্রমে অংশ নেন।বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ বলেন, জলব...
ইবি উপাচার্যের সঙ্গে তালাবার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ৪ দফা দাবি পেশ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি উপাচার্যের সঙ্গে তালাবার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ৪ দফা দাবি পেশ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার (১৯ জুলাই) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি এস এম শামীম, সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান, সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ ও সেক্রেটারি খন্দকার আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সংগঠনের ইবি শাখা সভাপতি এস এম শামীমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ৪টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—১. শহীদ সাজিদ আব্দুল্লাহ...
ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর আলহাজ্ব এম. আব্দুল বারী মিয়া এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দীন সামদানী।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম। পবিত্র কুরআন মাজিদ থেকে দরস পেশ করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন নূরপুরী, কোটচাঁদপুর থানা শাখার আমীর মাওলানা আলী মনসুর সজলসহ জেলার বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও...