মানিকগঞ্জের উন্নয়নে ধানের শীষ বিজয়ের আহ্বান
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।আফরোজা খানম রিতা বলেন, “রাজপথে যেমন আমরা বিজয় অর্জন করেছি, তেমনি ভোটযুদ্ধেও আমরা বিজয়ী হব—ইনশাল্লাহ। স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা রাজনীতি করি।মানিকগঞ্জকে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের শক্তি দিন। ধানের শীষে ভোট দিয়ে এই বিজয় নিশ্চিত করুন।”তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে দেশ ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেও...










