রবিবার, মে ৩১

রাজনীতি

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা

|| নিজস্ব প্রতিবেদক ||জ্বালানি তেল ও এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ সোমবার (২০ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই প্রতিবাদ জানান। নেতৃদ্বয় অবিলম্বে বর্ধিত এই মূল্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি এবং ১২ কেজি গ্যাসের সিলিন্ডারে কয়েকশ টাকা বাড়ানোর এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। সরকার ইতিপূর্বে জ্বালানি সংকটের কথা অস্বীকার করলেও হঠাৎ এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে 'মরার ওপর খাঁড়ার ঘা' হিসেবে দেখা দিয়েছে। এর ফলে পরিবহন ভাড়া ও কৃষি উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নিত...
এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা

|| অনলাইন ডেস্ক ||এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল কনফিডেন্স পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁদের বরণ করে নেওয়া হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নবাগত নেতাদের ফুল দিয়ে স্বাগত জানান।এনসিপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন।এছাড়াও বিভিন্ন সংগঠনের আরও প্রায় ৩৭ জন সক্রিয় কর্মী ও নেতা দলটিতে যুক্ত হয়েছেন। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানা...
চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক ||চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এই সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব ইউনুস আলী।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এই রাষ্ট্রীয় সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চীন সফরকালে তিনি দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বি...
সংরক্ষিত নারী আসনে হেভিওয়েট প্রার্থীর তালিকায় মানিকগঞ্জের অ্যাডভোকেট সানজিদা রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংরক্ষিত নারী আসনে হেভিওয়েট প্রার্থীর তালিকায় মানিকগঞ্জের অ্যাডভোকেট সানজিদা রহমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন ত্যাগী নেত্রী এডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী। তিনি এখন আলোচনার শীর্ষে। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তিনি। সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে তার। তাই দলীয় তৃণমূল নেতাকর্মীরা তাকেই পছন্দ করেছেন এমপি হিসেবে।নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শিক অবস্থানের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। তার পিতা, স্বামী ও তার রাজনৈতিক জীবন একে বারে পরিস্কার পরিচ্ছন্ন।সানজিদা রহমান সিদ্দিকী দৌলতপুর উপজেলার তালুক নগর তার পিতার গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সাল থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন- এসময় তার কিছু রাজনৈতিক পদ হচ্ছে - মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি। মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য।সাব...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বাদ জোহর জেলা আমীর জনাব আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বৈঠকে জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদসহ জেলা শাখার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী এক মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ঝিনাইদহ জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার তাগিদ দেন। তিনি সংগঠনের কার্যক্রমকে ত...
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা
রাজনীতি, সর্বশেষ

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

|| অনলাইন ডেস্ক ||জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। বিষয়টি ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, 'এর কোনো সত্যতা নেই, এটি স্রেফ গুজব।' গতকাল শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এবং এনসিপির পক্ষ থেকেও তাঁকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এনসিপি থেকে বারবার তাঁকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে বলা হয়েছে যে, তিনি জুলাই আন্দোলনে ফ্রন্টলাইনার ছিলেন এবং তাঁর ত্যাগ রয়েছে। তবে এই প্রস্তাবের প্রেক্ষিতে তিনি কোনো ইতিবাচক সাড়া দেননি, বরং বিষয়টি নিয়ে আর কথা না বাড়িয়ে হেসে উড়িয়ে দিয়েছেন।সংসদে কথ...
ইসলামী ছাত্রশক্তি পঞ্চগড় জেলা কমিটি গঠন: সভাপতি মারুফ ও সাধারণ সম্পাদক রনিক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ছাত্রশক্তি পঞ্চগড় জেলা কমিটি গঠন: সভাপতি মারুফ ও সাধারণ সম্পাদক রনিক

|| নিজস্ব প্রতিনিধি | পঞ্চগড় ||বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তি পঞ্চগড় জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় মারুফ হাসানকে সভাপতি ও রনিক ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আসাদুল্লাহিল গালিব। অনুষ্ঠানের এক পর্যায়ে কমিটির নতুন দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী।নবগঠিত এই কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন— সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার আলিফ, অর্থ সম্পাদক ফারুক ইসলাম, প্রচার সম্পাদক কামরুজ্জামান এবং অফিস সম্পাদক বেলাল হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছে...
উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের ইন্তেকাল ও দাফন সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের ইন্তেকাল ও দাফন সম্পন্ন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম (৪৮) অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের মরহুম সাকোয়াত হোসেনের ছেলে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আব্দুস সালামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এম আকবর আলী এবং মিসেস মোমেনা আলী। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মরহুমের জানাজা নামাজে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীসহ এলাকার বিপু...
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। মনোনয়ন বোর্ডের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দলীয় সূত্র মতে, মোট দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। প্রথম দিন আজ রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।সাক্ষাৎকার কার্যক্রম শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ দুঃসময় ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রে যাদের ...
রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের রাজধানীর মোহাম্মদপুরের বাসার সামনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে একদল বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে অবস্থান নিলে এই পরিস্থিতির উদ্ভব হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতিতে উসকানিমূলক আচরণের অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে রাশেদ প্রধান শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতি...