Sunday, August 9

মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং, নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমীর হুমায়ূন কবির, সদর থানা আমীর ফজলুল হক, সদর থানা সেক্রেটারি অ্যাডভোকেট সালাহউদ্দিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জোটের নেতারা বিদ্যুৎ সংকট নিরসন, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানো, ভূতুড়ে বিলের সঠিক তদন্ত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *